×

জাতীয়

জুলাইয়ে বেড়েছে ধর্ষণ ও আত্মহত্যার ঘটনা: এমএসএফ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৮:২৬ পিএম

জুলাইয়ে বেড়েছে ধর্ষণ ও আত্মহত্যার ঘটনা: এমএসএফ

ছবি : সংগৃহীত

জুলাই মাসে নারী ও শিশু নির্যাতনের মোট ঘটনা আগের মাসের তুলনায় কিছুটা কমলেও ধর্ষণ ও আত্মহত্যার মতো গুরুতর অপরাধ উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)।

শুক্রবার প্রকাশিত এমএসএফের জুলাই ২০২৬-এর নারী, শিশু, মাদক ও অনলাইন জুয়া-সংক্রান্ত সহিংসতার পর্যবেক্ষণ প্রতিবেদনে জুন ও জুলাই মাসের ঘটনার তুলনামূলক চিত্র তুলে ধরা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, জুন মাসে নারী ও শিশু নির্যাতনের মোট ৩২০টি ঘটনা ঘটলেও জুলাইয়ে তা কমে ৩০৬টিতে নেমে এসেছে। তবে একই সময়ে ধর্ষণের ঘটনা ৬৮ থেকে বেড়ে ৯০টিতে পৌঁছেছে।

এ ছাড়া আত্মহত্যার ঘটনা জুনের ১৭টি থেকে বেড়ে জুলাইয়ে ২৮টিতে দাঁড়িয়েছে। যৌন নিপীড়ন ও হয়রানির ঘটনাও ২১ থেকে বেড়ে ২২টিতে উন্নীত হয়েছে।

এমএসএফের পর্যবেক্ষণে বলা হয়েছে, মোট ঘটনার সংখ্যা কমলেও সহিংসতার ধরন আরও উদ্বেগজনক হয়ে উঠছে। বিশেষ করে ধর্ষণ ও আত্মহত্যার হার বৃদ্ধি নারী ও শিশুদের নিরাপত্তাহীনতা, সামাজিক চাপ এবং বিচারহীনতার সংস্কৃতির প্রতিফলন বলে মনে করছে সংস্থাটি।

আরো পড়ুন: ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, জুলাই মাসে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ১৬টি থেকে কমে ৭টিতে নেমে এসেছে। ধর্ষণের পর হত্যার ঘটনা ৫টি থেকে কমে ৩টি, শারীরিক নির্যাতনের ঘটনা ৫৬টি থেকে ৪২টি এবং হত্যাকাণ্ডের সংখ্যা ৭৬টি থেকে ৫২টিতে নেমেছে।

অপহরণ ও নিখোঁজের ঘটনা সামান্য বেড়ে ১২টি থেকে ১৩টিতে পৌঁছেছে। অন্যদিকে, জুন ও জুলাই—উভয় মাসেই একটি করে অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে।

প্রতিবেদনে বলা হয়, জুলাই মাসে তিনটি ফৌজদারি অপরাধ স্থানীয়ভাবে সালিসের মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে দুটি ছিল ধর্ষণচেষ্টার এবং একটি ছিল ধর্ষণের ঘটনা।

এমএসএফের মতে, ধর্ষণের মতো গুরুতর অপরাধ সালিসের মাধ্যমে নিষ্পত্তি করা বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা কমিয়ে দেয় এবং দায়মুক্তির সংস্কৃতিকে উৎসাহিত করে।

অনলাইন জুয়া প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই মাসে এ-সংক্রান্ত ঘটনায় নিহত বা আহতের কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ১০ জনকে আটক করা হয়েছে, যেখানে জুন মাসে এ ধরনের কোনো আটক হয়নি।

সংস্থাটির মতে, এটি আইন-শৃঙ্খলা বাহিনীর সক্রিয়তার ইঙ্গিত দিলেও অনলাইন জুয়ার বিস্তার তরুণদের মধ্যে অর্থনৈতিক শোষণ, পারিবারিক সহিংসতা, মানসিক স্বাস্থ্য সংকট এবং সাইবার অপরাধের ঝুঁকি বাড়াচ্ছে।

এ ছাড়া প্রতিবেদনে মাদক ও সমাজে সংঘটিত অন্যান্য অপরাধমূলক ঘটনার বিভিন্ন দিক নিয়েও বিশ্লেষণ তুলে ধরা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অস্ট্রেলিয়া দলে বড় পরিবর্তনের আভাস

টাইগারদের কাছে হার অস্ট্রেলিয়া দলে বড় পরিবর্তনের আভাস

ভয়াল সেই ‘বোমা’ হামলার ২১ বছর আজ

ভয়াল সেই ‘বোমা’ হামলার ২১ বছর আজ

সিলেট বিভাগে জুলাইয়ে ১৭ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেছে ১৬ জনের

সিলেট বিভাগে জুলাইয়ে ১৭ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেছে ১৬ জনের

 কাদেরসহ ৭ জনের রায় যে কোনো দিন

মানবতাবিরোধী অপরাধ কাদেরসহ ৭ জনের রায় যে কোনো দিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App