×

জাতীয়

ঢাকায় দীনেশ ত্রিবেদীর স‌ঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১০:২৯ পিএম

ঢাকায় দীনেশ ত্রিবেদীর স‌ঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর ও বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক করেছেন। 

শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

কূটনৈতিক সূত্র বৈঠকের বিষয়টি নিশ্চিত করলেও আলোচনার বিস্তারিত জানায়নি। তবে সংশ্লিষ্ট সূত্রগুলোর ধারণা, বাংলাদেশ, ভারত ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও দ্বিপক্ষীয় ইস্যু বৈঠকে আলোচনায় উঠে এসেছে।

আরো পড়ুন: ঢামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মির্জা আব্বাস

তিন দিনের সফরে বৃহস্পতিবার ঢাকায় পৌঁছান সার্জিও গর। এটি বাংলাদেশে তার প্রথম সরকারি সফর। সফরের প্রথম দিন তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন।

আজ শুক্রবার তিনি কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন। সফরের শেষ দিন শনিবার প্রধান উপদেষ্টা তারেক রহমানের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে।

উল্লেখ্য, সার্জিও গর যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূতের দায়িত্ব পালনের পাশাপাশি ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘সবকিছু শুধু আমি, আমি আর আমিতে এসে ঠেকে’

এমবাপ্পেকে ফরাসি কিংবদন্তির কড়া সমালোচনা ‘সবকিছু শুধু আমি, আমি আর আমিতে এসে ঠেকে’

রাজউকের সাবেক চেয়ারম্যানের ১৪ বছরের কারাদণ্ড

প্লট বরাদ্দে অনিয়ম রাজউকের সাবেক চেয়ারম্যানের ১৪ বছরের কারাদণ্ড

জেলা-উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিচ্ছে আরটিএনএন

জেলা-উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিচ্ছে আরটিএনএন

স্থানীয় নির্বাচন নিয়ে সরকার বিন্দুমাত্র কলঙ্ক নিতে রাজি নয়

মীর শাহে আলম স্থানীয় নির্বাচন নিয়ে সরকার বিন্দুমাত্র কলঙ্ক নিতে রাজি নয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App