×

জাতীয়

হুমায়ুন কবির

বেনজীর আহমেদের মুক্তির বিষয়ে পুরোপুরি অবগত নই

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৫:৩২ পিএম

বেনজীর আহমেদের মুক্তির বিষয়ে পুরোপুরি অবগত নই

ছবি : সংগৃহীত

দুবাইয়ে গ্রেপ্তার হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিনে মুক্তির খবর নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে চাননি প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেছেন, বিষয়টি সম্পর্কে এখনো পূর্ণাঙ্গ তথ্য তার কাছে পৌঁছায়নি।

রোববার (২ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাংবাদিকরা জানতে চান, বিভিন্ন গণমাধ্যমে বেনজীর আহমেদের জামিনে মুক্তির খবর প্রকাশিত হয়েছে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য রয়েছে কি না।

জবাবে হুমায়ুন কবির বলেন, বিষয়টির হালনাগাদ তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকেই পাওয়া যাবে। তিনি জানান, একাধিক বৈঠক শেষে সদ্য মন্ত্রণালয়ে ফিরেছেন এবং বিষয়টি সম্পর্কে এখনো বিস্তারিত অবগত নন। পর্যাপ্ত তথ্য ছাড়া মন্তব্য করা সমীচীন হবে না বলেও উল্লেখ করেন তিনি।

বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা বলেন, প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। প্রক্রিয়ায় অগ্রগতি হলে তা গণমাধ্যমকে জানানো হবে।

অবৈধ সম্পদ অর্জন, অর্থপাচারসহ একাধিক অভিযোগে সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্তের ধারাবাহিকতায় ২০২৫ সালের ১১ এপ্রিল তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা হয়।

ওই রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ বেনজীর আহমেদকে গ্রেপ্তার করে। পরে ১২ জুন সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ ই-মেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে গ্রেপ্তারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের প্রযুক্তিগত উৎপাদন সক্ষমতার প্রশংসায় এমইএস

দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের প্রযুক্তিগত উৎপাদন সক্ষমতার প্রশংসায় এমইএস

সাংবাদিক মাসুম বাদশাহর ওপর হামলা: জামিন বাতিলের পর কারাগারে ওয়াজুদ্দিন

সাংবাদিক মাসুম বাদশাহর ওপর হামলা: জামিন বাতিলের পর কারাগারে ওয়াজুদ্দিন

সৌদি আরবে হুথিদের হামলায় আহত বাংলাদেশিরা কে কোন হাসপাতালে

সৌদি আরবে হুথিদের হামলায় আহত বাংলাদেশিরা কে কোন হাসপাতালে

‘মক্কা-মদিনার ওপর হুমকি এলে বাংলাদেশ বসে থাকবে না’

‘মক্কা-মদিনার ওপর হুমকি এলে বাংলাদেশ বসে থাকবে না’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App