×

জাতীয়

সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০২:১০ পিএম

সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন

ছবি : সংগৃহীত

১১ দলীয় ঐক্যের ঘোষিত সচিবালয় অভিমুখে কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর সচিবালয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তার স্বার্থে সব প্রবেশপথ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি শেষে বেলা ১২টা ৪০ মিনিটের দিকে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা মিছিল নিয়ে সচিবালয়ের উদ্দেশে রওনা হন। মিছিলটি জিরো পয়েন্ট অতিক্রম করার পর পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের অগ্রযাত্রা থামিয়ে দেয়।

সচিবালয়ের সব গেট বন্ধ থাকায় বিভিন্ন সরকারি কাজে সেখানে আসা সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। প্রবেশের অনুমতির অপেক্ষায় অনেককে বিভিন্ন গেটের সামনে অবস্থান করতে দেখা যায়।

এর আগে জ্বালানি তেল ও গ্যাসের সংকট, বিদ্যুতের অতিরিক্ত বিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বৃষ্টির মধ্যেই রাজধানীর মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি পালন করে ১১ দলীয় ঐক্য। সকাল ১১টার পর শুরু হওয়া ওই কর্মসূচিতে জোটভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন।

কর্মসূচিতে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ এবং জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুলাই স্মৃতি জাদুঘরে যা যা দেখবেন দর্শনার্থীরা

জুলাই স্মৃতি জাদুঘরে যা যা দেখবেন দর্শনার্থীরা

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা

সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন

সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন

স্যার, এগুলোকে কি নিয়ে যাবো বাহিরে

আইজিপির মন্তব্যে তোলপাড় স্যার, এগুলোকে কি নিয়ে যাবো বাহিরে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App