×

জাতীয়

‘বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক’ প্রত্যয়ন পাওয়া সেই জেসমিন এবার সচিব

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৯:১৯ পিএম

‘বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক’ প্রত্যয়ন পাওয়া সেই জেসমিন এবার সচিব

ছবি : সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের সময়ে তৎকালীন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের সুপারিশে ‘বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক’ হিসেবে উল্লেখ করে ডিও (আধা সরকারি) চিঠি পাওয়া কর্মকর্তা জেসমিন নাহারকে পদোন্নতি দিয়ে সচিব পদে নিয়োগ দিয়েছে বর্তমান সরকার।

জেসমিন নাহার বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা অনুবিভাগে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে পদোন্নতি দিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়।

সাবেক প্রতিমন্ত্রীর সুপারিশে ‘বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক’ হিসেবে উল্লেখিত এই কর্মকর্তার সচিব পদে নিয়োগের পর প্রশাসনের ভেতরে ও বাইরে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

তবে ২০২২ সালের ২ নভেম্বর জারি করা ওই ডিও লেটার প্রসঙ্গে বক্তব্য জানতে জেসমিন নাহারকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

ঢাকা মেইলের হাতে আসা ডিও লেটার থেকে জানা যায়, তৎকালীন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের কাছে চিঠিটি পাঠিয়েছিলেন তৎকালীন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। সেখানে তৎকালীন মানসিক প্রতিবন্ধী ফাউন্ডেশনের যুগ্ম সচিব হিসেবে কর্মরত জেসমিন নাহারকে নিজের ব্যক্তিগতভাবে পরিচিত কর্মকর্তা হিসেবে উল্লেখ করা হয়।

চিঠিতে শরীফ আহমেদ লিখেছিলেন, ‘জেসমিন নাহার মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এবং বঙ্গবন্ধুর আদর্শের একজন নিষ্ঠাবান সৈনিক। তিনি আমার দেখা অত্যন্ত দক্ষ ও কর্মনিষ্ঠ কর্মকর্তা। মাঠ প্রশাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকালে তিনি দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন বলে আমি অবহিত।’

জেসমিন নাহারকে নিজ মন্ত্রণালয়ে পদায়নের সুপারিশ করে চিঠিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রীর ঘোষিত ‘বাংলাদেশ ভিশন ২০৪১’ বাস্তবায়নের লক্ষ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও এর অধীন বিভিন্ন দপ্তর উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করছে। এসব কার্যক্রমে আরও গতিশীলতা আনতে দক্ষ ও কর্মনিষ্ঠ কর্মকর্তার প্রয়োজন রয়েছে।

চিঠিতে শরীফ আহমেদ আরও উল্লেখ করেন, সার্বিক বিবেচনায় জেসমিন নাহারকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে পদায়ন করা হলে তিনি তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে মন্ত্রণালয়ের কার্যক্রমে আরও গতিশীলতা আনতে সক্ষম হবেন বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা ১৬ অক্টোবর

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা ১৬ অক্টোবর

রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত একাধিক ব্যক্তি

রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত একাধিক ব্যক্তি

ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত

ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App