×

জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, যেভাবে হবে ভোট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৫:০৫ পিএম

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, যেভাবে হবে ভোট

ছবি : সংগৃহীত

আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, ওই দিন বিকেল ২টা থেকে ৫টা পর্যন্ত ভোট নেওয়া হবে। নির্বাচনে ভোটার হিসেবে থাকবেন জাতীয় সংসদের ৩৪৯ জন সদস্য।

বুধবার (১১ আগস্ট) জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম জানান, নির্ধারিত ভোটকেন্দ্রে গিয়ে সংসদ সদস্যরা রাষ্ট্রপতি প্রার্থীর নাম লিখে ভোট দেবেন। ভোটগ্রহণ শেষে ভোট গণনা করে ফলাফল প্রস্তুত ও প্রকাশ করা হবে।

রাষ্ট্রপতি নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছভাবে আয়োজনের বিষয়ে এর আগে জাতীয় সংসদে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে স্পিকার, চিফ হুইপ, বিরোধীদলীয় প্রতিনিধির পাশাপাশি নির্বাচন কমিশন ও সংসদ সচিবালয়ের কর্মকর্তারা অংশ নেন।

চিফ হুইপ বলেন, রাষ্ট্রপতি নির্বাচন আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হবে। এর আগে মনোনয়নপত্র দাখিল, যাচাই-বাছাই এবং প্রত্যাহারের জন্য নির্ধারিত সময় রয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৮ আগস্ট। একই দিনে মনোনয়নপত্র প্রত্যাহারের সময়ও শেষ হবে। এরপর রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি জানান, বিএনপির দলীয় প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে প্রধানমন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি সিদ্ধান্ত নেওয়ার পর দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

বিরোধী দল থেকেও একজন প্রার্থী দেওয়ার প্রস্তুতি রয়েছে বলে জানান চিফ হুইপ। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে স্পিকারের সভাপতিত্বে বৈঠক হয়েছে। এতে বিরোধীদলীয় চিফ হুইপ, সংসদের সংশ্লিষ্ট প্রতিনিধি, নির্বাচন কমিশনের কর্মকর্তা এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভোটগ্রহণের প্রক্রিয়া সম্পর্কে চিফ হুইপ বলেন, ২০ আগস্ট বিকেল ২টা থেকে ৫টা পর্যন্ত ভোট হবে। সংসদ সদস্যরা নিজ নিজ আসন নম্বর অনুযায়ী ভোট দেবেন। ব্যালটে প্রার্থীর নামের সামনে ভোট দিতে হবে। ভোটগ্রহণ শেষে ভোট গণনা করা হবে এবং গণনা শেষ হলে ফলাফল ঘোষণা করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App