×

জাতীয়

ছাত্রদল নেতার ক্ষোভ

যেখানেই টাকা, সেখানেই আমাদের সিনিয়র নেতৃবৃন্দ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৯:১৪ এএম

যেখানেই টাকা, সেখানেই আমাদের সিনিয়র নেতৃবৃন্দ

ছবি : সংগৃহীত

পিরোজপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীন দলের সিনিয়র নেতাদের কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘যেখানেই টাকা, সেখানেই আমাদের সিনিয়র নেতৃবৃন্দ।’ তিনি অভিযোগ করেন, দলের কিছু নেতা এখন নিজেদের স্বার্থ নিয়েই ব্যস্ত হয়ে পড়েছেন।

মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় জেলা বিএনপি কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুলের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

মাহমুদ হাসান শাহীন বলেন, বিএনপি থেকে এসব নেতাকে বের করে দেওয়া হলে পিরোজপুরের মাটিতে তাঁদের কেউ সালামও দেবে না।

জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু, জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি কে এম সাখাওয়াত হোসেন, পৌর বিএনপির সভাপতি শেখ শহীদুল্লাহ শহীদ এবং প্রয়াত গাজী নুরুজ্জামান বাবুলের ছেলে গাজী কামরুজ্জামান শুভ্রসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

গাজী নুরুজ্জামান বাবুলের মৃত্যুবার্ষিকীতে জেলা বিএনপির সিনিয়র নেতাদের পক্ষ থেকে কোনো আয়োজন না করায় ক্ষোভ প্রকাশ করেন ছাত্রদলের এই নেতা।

তিনি বলেন, গাজী নুরুজ্জামান বাবুল দেশের জন্য মুক্তিযুদ্ধ করেছেন এবং পিরোজপুরে জাতীয়তাবাদী দলের একজন অভিভাবক ছিলেন। দলের জন্য তিনি দীর্ঘদিন কাজ করেছেন, জেল খেটেছেন এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সামনে থেকে ভূমিকা রেখেছেন।

আরও পড়ুন: রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান

মাহমুদ হাসান শাহীন বলেন, ‘অতি দুঃখের বিষয়, আজ বিএনপি ক্ষমতায় এলেও তিনি আমাদের মাঝে নেই। তাঁর মৃত্যুবার্ষিকীতে একটি মিলাদের আয়োজনও করা হয়নি।’

তিনি আরও বলেন, ৫ আগস্টের পর যারা কোটিপতি হওয়ার চিন্তা করছেন কিংবা অফিস-আদালতে দৌড়াচ্ছেন, তাঁদের অনেকেরই বিএনপিতে কাজ করার শিক্ষা দিয়েছেন গাজী নুরুজ্জামান বাবুল। অথচ তাঁর মৃত্যুবার্ষিকীতে তাঁরা একটি মিলাদের আয়োজনও করেননি।

ছাত্রদলের এই নেতা অভিযোগ করেন, দলের অনেক নেতা এখন নিজেদের স্বার্থ গোছাতেই ব্যস্ত। তিনি বলেন, ‘সবাই যার যার আখের গোছাতে পাগল হয়ে গেছে। টাকা আর টাকা। যেখানেই টাকা, সেখানেই আমাদের সিনিয়র নেতৃবৃন্দ।’

এ সময় ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, পিরোজপুরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের যেসব নেতাকর্মী গুম-খুনের শিকার হয়েছেন কিংবা দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তাঁদের প্রত্যেকের মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২৩ বছর পর ইরাক থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র

২৩ বছর পর ইরাক থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র

সরকারি চাকরিজীবীদের বেতন শতভাগ বাড়ানোর সুপারিশ

সরকারি চাকরিজীবীদের বেতন শতভাগ বাড়ানোর সুপারিশ

সূর্যগ্রহণ ঘিরে উৎসবের আমেজ

সূর্যগ্রহণ ঘিরে উৎসবের আমেজ

বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফার মৃত্যু

বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফার মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App