×

জাতীয়

মন্ত্রিসভায় বড় রদবদল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৩:৫৩ পিএম

মন্ত্রিসভায় বড় রদবদল

ছবি : সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলীয় প্রার্থী করার পর সরকারের গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্বে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। অন্যদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সরকারের উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকের পর মন্ত্রণালয়গুলোর দায়িত্ব পুনর্বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নতুন দায়িত্ব বণ্টন অনুযায়ী, এতদিন পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। আর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ দায়িত্ব নেবেন এলজিআরডি মন্ত্রণালয়ের।

এর আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে তার নাম চূড়ান্ত হওয়ার পর তিনি দলীয় মহাসচিব ও স্থায়ী কমিটির পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। একই সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে মন্ত্রিসভা থেকেও তার পদত্যাগের বিষয়টি সামনে আসে।

মির্জা ফখরুলের পদত্যাগের ফলে এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে দ্রুত নতুন নেতৃত্ব দেওয়ার প্রয়োজন দেখা দেয়। প্রশাসনিক কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি না করে ধারাবাহিকতা বজায় রাখতেই সালাহউদ্দিন আহমেদকে এ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব এ্যানির হাতে যাওয়ায় সরকারের আইনশৃঙ্খলা ও অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাপনায় নতুন নেতৃত্ব যুক্ত হলো। মন্ত্রণালয়গুলোর এই পুনর্বণ্টনের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও ধারাবাহিক রাখার লক্ষ্য রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সূত্র: চ্যানেল 24

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কলেজছাত্রীকে তুলে নেয়ার অভিযোগে ছাত্রদল নেতাকে বহিষ্কার

কলেজছাত্রীকে তুলে নেয়ার অভিযোগে ছাত্রদল নেতাকে বহিষ্কার

অতি ভারী বৃষ্টি ও ভূমিধস হতে পারে ৫ জেলায়

অতি ভারী বৃষ্টি ও ভূমিধস হতে পারে ৫ জেলায়

মরক্কোর ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা মানসুরি

মরক্কোর ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা মানসুরি

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App