×

জাতীয়

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুজনের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ১১:৩২ পিএম

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুজনের মৃত্যু

ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মশাবাহিত রোগটিতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৬৭ জনে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৭৩০ জন ডেঙ্গুরোগী।

শনিবার (১৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ডেঙ্গুতে মারা যাওয়া দু’জনই খুলনা বিভাগের বাসিন্দা। এদিকে, ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩৭৪ জন, খুলনা বিভাগে ১২৩ জন, বরিশাল বিভাগে ১০৭ জন, চট্টগ্রাম বিভাগে ৮৯ জন, ময়মনসিংহ বিভাগে ২৭ জন এবং রংপুর বিভাগে ১০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আরো পড়ুন: ৫ দিন যেমন থাকবে আবহাওয়া

চলতি বছরের মোট চিত্র (১ জানুয়ারি থেকে শনিবার পর্যন্ত): এ বছর ডেঙ্গুতে মোট ৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু ঢাকা বিভাগেই (দুই সিটি করপোরেশনসহ) মারা গেছেন ৩০ জন। এছাড়া খুলনা বিভাগে ১৫ জন, বরিশাল বিভাগে ৮ জন, ময়মনসিংহ বিভাগে ৬ জন, চট্টগ্রাম বিভাগে ৫ জন এবং রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে ১ জন করে মোট ৩ জনের মৃত্যু হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুজনের মৃত্যু

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুজনের মৃত্যু

৫ দিন যেমন থাকবে আবহাওয়া

৫ দিন যেমন থাকবে আবহাওয়া

‘৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে’

প্রধানমন্ত্রী ‘৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে’

মাকে গলা কেটে হত্যা, ছেলে ও দাদি গ্রেপ্তার

মাকে গলা কেটে হত্যা, ছেলে ও দাদি গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App