×

জাতীয়

কিশোরগঞ্জে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১২:৩৯ পিএম

কিশোরগঞ্জে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৬ আগস্ট) বেলা ১১টা ২৫ মিনিটে তিনি পাকুন্দিয়ায় পৌঁছান।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই পাকুন্দিয়ার বিভিন্ন সড়কের দুই পাশে নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের ভিড় দেখা যায়। তাকে একনজর দেখতে ভোর থেকেই বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে জড়ো হন।

প্রধানমন্ত্রীর কর্মসূচির অংশ হিসেবে পাকুন্দিয়ার মির্জাপুর এলাকায় ব্রহ্মপুত্র নদে পোনামাছ অবমুক্ত করার আয়োজন করা হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

এদিকে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তাপমাত্রা-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

তাপমাত্রা-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

১০টি এয়ারবাস কিনছে বিমান, চুক্তি সই আজ

১০টি এয়ারবাস কিনছে বিমান, চুক্তি সই আজ

বিদায়ী ম্যাচে গোল ও অ্যাসিস্ট মেসির, আর্জেন্টিনার বড় জয়

বিদায়ী ম্যাচে গোল ও অ্যাসিস্ট মেসির, আর্জেন্টিনার বড় জয়

আর্জেন্টিনাকে প্রতিনিধিত্ব করা আমার জীবনের সেরা অর্জন: মেসি

আর্জেন্টিনাকে প্রতিনিধিত্ব করা আমার জীবনের সেরা অর্জন: মেসি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App