×

জাতীয়

কাল রাষ্ট্রপতি নির্বাচন, মুখোমুখি ফখরুল-অলি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৮:০৬ পিএম

কাল রাষ্ট্রপতি নির্বাচন, মুখোমুখি ফখরুল-অলি

ছবি : সংগৃহীত

দীর্ঘ ৩৫ বছর পর আবারও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন ক্ষমতাসীন বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) ড. অলি আহমদ বীর বিক্রম।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দুই প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি। ফলে ঘোষিত তফসিল অনুযায়ী আগামীকাল জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংসদ ভবনের নির্ধারিত কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। নির্বাচনে জাতীয় সংসদের সদস্যরা ভোটার হিসেবে অংশ নেবেন।

সংসদ সদস্যরা বিশেষ ব্যালট পেপারে স্বাক্ষর ও পছন্দক্রমের মাধ্যমে ভোট দেবেন। ভোটগ্রহণ শেষে সংসদ কক্ষেই ব্যালট গণনা করা হবে। এরপর নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবেন।

সংসদীয় সমীকরণে এগিয়ে ফখরুল

সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো সংসদ সদস্য দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দেওয়ার সুযোগ পান না। ফলে সংসদে কোন দলের কতজন সদস্য রয়েছেন, সেটিই নির্বাচনের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংরক্ষিত নারী আসনসহ সংসদে মোট ভোটার সংখ্যা ৩৪৯ জন। ক্ষমতাসীন বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে দলটির সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন রয়েছে।

অন্যদিকে অলি আহমদের পক্ষে অবস্থান নিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। ফলে নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হলেও সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার হিসাবে মির্জা ফখরুল এগিয়ে রয়েছেন বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।

দীর্ঘ সময় পর রাষ্ট্রপতি পদে এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হওয়ায় রাজনৈতিক অঙ্গনেও এ নির্বাচন নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

৪৯তম বিশেষ বিসিএস আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

১৯ ব্যাংকের কার্ড, এটিএম ও ডিজিটাল সেবা বন্ধ থাকছে ৬ দিন

১৯ ব্যাংকের কার্ড, এটিএম ও ডিজিটাল সেবা বন্ধ থাকছে ৬ দিন

১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা

১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা

পর্যটন অর্থনীতি: পরিবেশ বিপর্যয়, পরনির্ভরশীলতা ও এক অদৃশ্য বুদবুদ

পর্যটন অর্থনীতি: পরিবেশ বিপর্যয়, পরনির্ভরশীলতা ও এক অদৃশ্য বুদবুদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App