×

জাতীয়

৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী, কে কোন মন্ত্রণালয়ে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০৮:৪১ পিএম

৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী, কে কোন মন্ত্রণালয়ে

ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় নতুন করে ছয়জন মন্ত্রী-প্রতিমন্ত্রী যুক্ত হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথের পর বঙ্গভবনে তাদের শপথ অনুষ্ঠিত হয়।

নতুন ছয় সদস্যের মধ্যে চারজন পূর্ণমন্ত্রী এবং দুজন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। তারা হলেন—

১. ড. আবদুল মঈন খান — স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

২. ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ — তথ্যমন্ত্রী

৩. সাচিং প্রু জেরী — পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী

৪. এম রশিদুজ্জামান মিল্লাত — বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

৫. হুমায়ুন কবির — পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৬. মোহাম্মদ শামীম কায়সার লিংকন — ধর্ম প্রতিমন্ত্রী

শপথ গ্রহণের জন্য নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা এরই মধ্যে বঙ্গভবনে পৌঁছান। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতির শপথের পরপরই নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হয়।

বঙ্গভবনের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে ১ হাজার ২০০-এর বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। একই দরবার হলে রাষ্ট্রপতির শপথের পর মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ পড়ান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে যা বললেন ভারতের রাষ্ট্রপতি

মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে যা বললেন ভারতের রাষ্ট্রপতি

নতুন রাষ্ট্রপতি রোববার উঠবেন বঙ্গভবনে

নতুন রাষ্ট্রপতি রোববার উঠবেন বঙ্গভবনে

পূর্ণমন্ত্রী হয়ে যে মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন রশিদুজ্জামান

পূর্ণমন্ত্রী হয়ে যে মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন রশিদুজ্জামান

সচিবদের দপ্তরে রদবদল, নতুন দায়িত্ব পেলেন তিনজন

সচিবদের দপ্তরে রদবদল, নতুন দায়িত্ব পেলেন তিনজন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App