×

জাতীয়

নতুন দায়িত্বে তথ্য ও পর্যটনমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০৮:৪২ পিএম

নতুন দায়িত্বে তথ্য ও পর্যটনমন্ত্রী

ছবি: সংগৃহীত

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে তার দায়িত্ব থেকে সরিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে এবং আফরোজা খানম রিতাকে পর্যটন মন্ত্রণালয় থেকে সরিয়ে খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ সূত্র।

আর তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে পারেন মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে সদ্য শপথ নেওয়া ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। আর পর্যটনমন্ত্রী হতে পারেন রশিদুজ্জামান মিল্লাত। তিনিও আজ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

এদিন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আরও দুজন। তারা হলেন— ড. আবদুল মঈন খান ও সাচিং প্রু জেরী। তাদের মধ্যে মঈন খানকে স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রী এবং সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে।

আরও পড়ুন: ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

আর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন—হুমায়ুন কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মমন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হতে পারে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইবনে সিনা ওষুধ কারখানার আগুন ‍নিয়ন্ত্রণে

ইবনে সিনা ওষুধ কারখানার আগুন ‍নিয়ন্ত্রণে

‘সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা’

রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান

রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App