×

জাতীয়

মির্জা ফখরুলকে অভিনন্দন জানালো ইরান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১০:০৯ এএম

মির্জা ফখরুলকে অভিনন্দন জানালো ইরান

ছবি: সংগৃহীত

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্ব গ্রহণের পর তাকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

শুক্রবার (২১ আগস্ট) শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন মির্জা ফখরুল।

অভিনন্দন বার্তায় বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো গভীর করার ক্ষেত্রে প্রস্তুত থাকার কথা তুলে ধরেছেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান।

আরো পড়ুন: ছাত্রনেতা থেকে রাষ্ট্রপতি, মির্জা ফখরুলের রাজনৈতিক পথচলা

প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার পাঠানো অভিনন্দন বার্তায় আশা প্রকাশ করেন যে, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্ব বাংলাদেশের জনগণের জন্য স্থিতিশীলতা, সমৃদ্ধি ও অগ্রগতির একটি নতুন অধ্যায় সূচিত করবে।

ইরানি প্রেসিডেন্টের অভিনন্দন বার্তায় আলো বলা হয়, বাংলাদেশের আইনপ্রণেতা ও সংসদীয় প্রতিনিধিরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অঙ্গীকার, দূরদর্শিতা এবং গণতন্ত্র প্রতিষ্ঠা ও সুসংহত করার ক্ষেত্রে তার মূল্যবান অবদানের ওপর যে আস্থা রেখেছেন তা বাংলাদেশের ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক হবে।

এর পাশাপাশি বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করা এবং দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক সহযোগিতা সম্প্রসারণে ইরান সরকার ও জনগণের দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করেন মাসুদ পেজেশকিয়ান।

নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ক্রমবর্ধমান সাফল্য কামনার পাশাপাশি বাংলাদেশের জনগণের শান্তি, সুখ ও সমৃদ্ধির জন্য প্রার্থনার কথা উল্লেখ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দ্বিতীয় সেশন শেষে বাংলাদেশের চেয়ে পিছিয়ে অস্ট্রেলিয়া

দ্বিতীয় সেশন শেষে বাংলাদেশের চেয়ে পিছিয়ে অস্ট্রেলিয়া

শরীর দ্রুত ডিটক্স করতে আদার রস ও গরম পানি

শরীর দ্রুত ডিটক্স করতে আদার রস ও গরম পানি

মির্জা ফখরুলকে অভিনন্দন জানালো ইরান

মির্জা ফখরুলকে অভিনন্দন জানালো ইরান

মাঝপথে বাসে আগুন, প্রাণে বাঁচলেন ৩০ যাত্রী

মাঝপথে বাসে আগুন, প্রাণে বাঁচলেন ৩০ যাত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App