×

জাতীয়

জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১২:১৫ পিএম

জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা

ছবি: সংগৃহীত

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সদ্য শপথ নেওয়া রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২২ আগস্ট) সকাল সোয়া ১০টায় স্মৃতিসৌধে এসে পৌঁছান রাষ্ট্রপতি। তিনি পুষ্পার্ঘ্য অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

এসময় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমসহ সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরো পড়ুন: নতুন মন্ত্রীদের গেজেট প্রকাশ, কে কোন মন্ত্রণালয় পেলেন

শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম দেয়। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

রাষ্ট্রপতি সেখানকার পরিদর্শন বইয়ে সইয়ের পাশাপাশি বৃক্ষরোপণও করেন।

রাষ্ট্রপ্রধান সেখান থেকে সরাসরি মিন্টু রোডের বাসায় ফিরবেন। তিনি রোববার বঙ্গভবনে উঠবেন বলে তার কার্যালয় জানিয়েছে।

দেশের তেইশতম রাষ্ট্রপতি হিসেবে শুক্রবার সন্ধ্যায় শপথ নেন দীর্ঘদিন বিএনপির মহাসচিবের দায়িত্ব সামলানো মির্জা ফখরুল। এর আগের দিন সংসদ কক্ষে অনুষ্ঠিত নির্বাচনে তিনি ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপ্রধান হন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিহত বাংলাদেশিদের মরদেহের অপেক্ষায় স্বজনরা

কলকাতায় অগ্নিকাণ্ড নিহত বাংলাদেশিদের মরদেহের অপেক্ষায় স্বজনরা

স্লিভলেস পোশাকে স্পর্শিয়া, মুহূর্তেই ভাইরাল

স্লিভলেস পোশাকে স্পর্শিয়া, মুহূর্তেই ভাইরাল

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বিজিবি সদস্যের

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বিজিবি সদস্যের

কাজের সময় ফোন ব্যবহার, শ্রমিককে কুপিয়ে খুন করলেন সহকর্মী

কাজের সময় ফোন ব্যবহার, শ্রমিককে কুপিয়ে খুন করলেন সহকর্মী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App