×

জাতীয়

ব্রিটিশ নাগরিকত্বের প্রশ্নে যে জবাব দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৭:৩২ পিএম

ব্রিটিশ নাগরিকত্বের প্রশ্নে যে জবাব দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগের বিষয়ে প্রশ্ন করা হলে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবীর। তিনি বলেছেন, তিনি বাংলাদেশি এবং দেশের জন্য কাজ করতেই বাংলাদেশে এসেছেন।

সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হুমায়ূন কবীর বলেন, ‘আমি বাংলাদেশি। এখানে আসার এবং বাংলাদেশের জন্য কাজ করার অর্থই এটি।’ তিনি আরও বলেন, ‘কোনো সুবিধাভোগী মানুষ এখানে কাজ করবে না।’

যুক্তরাজ্যের নাগরিকত্ব থাকা নিয়ে প্রশ্নের জবাবে তাঁর এই বক্তব্য আসে। বাংলাদেশে দায়িত্ব পালনের ক্ষেত্রে নিজের অবস্থান স্পষ্ট করে তিনি জানান, দেশের স্বার্থেই তিনি কাজ করতে এসেছেন।

দ্বৈত নাগরিকত্ব থাকলে মন্ত্রিত্ব গ্রহণের ক্ষেত্রে আইনি বাধা রয়েছে কি না এবং এ নিয়ে নেটিজেনদের সমালোচনার বিষয়ে প্রশ্ন করা হলে হুমায়ুন কবির বলেন, ‘আমি সিটিজেনশিপ নিয়ে এসেছি, আর আপনারা বললেন নেটিজেন! মানে কোন নেটিজেন? আমি তো নাগরিকত্ব নিয়ে কাজ করতে এসেছি, আমরা কাজ করি।’

এর আগে একটি গণমাধ্যমে তার যুক্তরাজ্যের নাগরিকত্ব নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ার বিষয়টি তুলে ধরলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। 

তিনি বলেন, ‘তার জ্বালা কেন হচ্ছে? তার কি ২০০৮-এর জ্বালা উঠছে নাকি আবার? মঈন মঈনুদ্দিন, ফখরুদ্দিনের জ্বালা উঠছে তার আবার? নাকি।’

হুমায়ুন কবির আরও বলেন,  ‘দেশের পক্ষে জোরালো অবস্থান নেওয়া মানুষ সব, দেশপ্রেমিক মানুষ যারা আছে, গণমাধ্যম এবং রাজনৈতিক নেতারা এখন আমরা সবাই মিলে ইনশাআল্লাহ্‌ এই দেশকে এগিয়ে নিয়ে যাব।’

আরও পড়ুন: সরকারের ছয় মাসের কাজের যে মূল্যায়ন করল সিপিডি

এক সাংবাদিক প্রশ্ন করেন, একটা বিষয় উঠেছে, আপনার ব্রিটিশ নাগরিকত্ব... ওটা ত্যাগ করেছেন কি না, এ ব্যাপারে আপনার স্টেটমেন্ট দরকার। জবাবে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, ‘আমি বাংলাদেশি। এখানে তো বাংলাদেশের... বাংলাদেশি। আমি মনে করি না এমন কেউ আছে, যে আমার বাংলাদেশি নাগরিকত্ব বা আমার অবস্থান নিয়ে প্রশ্ন করবে। মানে এখানে আসিয়া বাংলাদেশের জন্য কাজ করা মানে তো কোনো সুবিধাবাদী লোক তো আর করবে না।’

বিএনপি সরকারের ছয় মাসের মাথায় গত শুক্রবার মন্ত্রিসভার সদস্য হিসেবে নতুন পাঁচজন মন্ত্রী–প্রতিমন্ত্রী শপথ নেন। তাঁদের মধ্যে হুমায়ুন কবির টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। তিনি এর আগে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করে আসছিলেন।

শৈশব থেকে যুক্তরাজ্যে বেড়ে ওঠা হুমায়ুন কবির দেশটিতে লেবার পার্টির রাজনীতিতে যুক্ত ছিলেন। তিনি ব্রিটিশ নাগরিক বলে যুক্তরাজ্য বিএনপির একাধিক নেতা নিশ্চিত করেছেন। তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তিনি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ (রিনাউন্স) করেছেন কি না, তা তাঁরা নিশ্চিত করতে পারেননি। বাংলাদেশ সরকারের সূত্রগুলোও বলছে, হুমায়ুন কবির নাগরিকত্ব ত্যাগের আবেদন জানিয়ে চিঠি দিয়েছেন— এমন তথ্য তাদের কাছে নেই।

এদিকে, সম্প্রতি সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশ অংশ নিতে চায় বলে খবর প্রকাশ হয়েছে। এ বিষয়ে কোনো অগ্রগতি আছে কি না তা জানতে চান এক সাংবাদিক।

আরও পড়ুন: প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম ওমানের

জবাবে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, ‘না না, মক্কা ডিফেন্স প্যাক্টে তো আমরা আগ্রহ প্রকাশ করছি। বললাম তো বাংলাদেশ এখন ইজ আ কান্ট্রি অব রিকগনিশন (বাংলাদেশ এখন সবাই গুরুত্ব দেয়) এবং একটা আগ্রহ আছে। যারা আপনার মিডিল ইস্টের স্টেকহোল্ডার (মধ্যপ্রাচ্যের অংশীদার) আছেন, গ্লোবালি যারা মুসলিম ওয়ার্ল্ডে মানে বিভিন্ন কি স্টেকহোল্ডারস, এখন বাংলাদেশের লিডারশিপ, পার্টিকুলারলি অনারেবল প্রাইম মিনিস্টার তারেক রহমানের লিডারশিপকে তারা অনেক জায়গায় আমন্ত্রণ জানাচ্ছেন টু কাম অ্যান্ড পার্টিসিপেট (আসার জন্য ও অংশগ্রহণ করতে)।’

তাছাড়া মক্কা নিয়ে সব সময় একটা আলাদা জায়গা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘মক্কা বাংলাদেশের হৃদয়ে, মানুষের হৃদয়ে। তো মানে ওখানে আমরা মিডিল ইস্টে একটা মানে যদি হয় এমনও যে ইসলামিক নেশনসদের মধ্যে একটা সিকিউরিটি প্যাক্ট হয়, তাহলে ওখানে তো আর অস্বাভাবিক না যাওয়া। দেখা যাক কি হয়। আমরা বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংঘবদ্ধ ধর্ষণ মামলা মিথ্যা প্রমাণিত, অভিযোগকারী নারীর বিরুদ্ধে ব্যবস্থা

সংঘবদ্ধ ধর্ষণ মামলা মিথ্যা প্রমাণিত, অভিযোগকারী নারীর বিরুদ্ধে ব্যবস্থা

প্রধানমন্ত্রীর স্ত্রী ও এপিএসের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা

প্রধানমন্ত্রীর স্ত্রী ও এপিএসের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা

একাদশে ভর্তি কবে, দেখে নিন

একাদশে ভর্তি কবে, দেখে নিন

ব্রিটিশ নাগরিকত্বের প্রশ্নে যে জবাব দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ব্রিটিশ নাগরিকত্বের প্রশ্নে যে জবাব দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App