×

জাতীয়

নিরাপত্তা জোরদারে মাঠে নামছে র‍্যাব

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০২:৩৪ পিএম

নিরাপত্তা জোরদারে মাঠে নামছে র‍্যাব

ছবি : সংগৃহীত

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‍্যাব ফোর্সেস। ধর্মীয় এ আয়োজনকে কেন্দ্র করে নাশকতা, অপ্রীতিকর ঘটনা ও গুজব মোকাবিলায় নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি এবং সাইবার পেট্রোলিং বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) র‍্যাব সদর দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

র‍্যাব জানিয়েছে, ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে দেশের বিভিন্ন এলাকায় নিয়মিত টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে পর্যাপ্তসংখ্যক গোয়েন্দা সদস্য মোতায়েন করা হয়েছে। বিভিন্ন অনুষ্ঠানস্থল ও গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে র‍্যাবের প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ এলাকার সম্ভাব্য ঝুঁকি পর্যালোচনা করে প্রস্তুতি নিয়েছে। অনুষ্ঠানস্থলে পর্যাপ্ত সদস্য মোতায়েনের পাশাপাশি পরিস্থিতির প্রয়োজন অনুযায়ী দ্রুত মোতায়েনের জন্য ‘স্কেলিটন ফোর্স’ প্রস্তুত রাখা হয়েছে।

স্থানীয় পর্যায়েও নিরাপত্তা সমন্বয় জোরদার করা হয়েছে। মসজিদের ইমাম, সামাজিক ও নাগরিক নিরাপত্তা কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা নিশ্চিতের উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন: কনসার্ট বন্ধের বিষয়ে যা বললেন তথ্যমন্ত্রী

র‍্যাব জানায়, কোনো স্বার্থান্বেষী বা সন্দেহভাজন গোষ্ঠী যাতে হামলা কিংবা নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে না পারে, সে জন্য গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। একই সঙ্গে উসকানিমূলক ও বিতর্কিত কর্মকাণ্ডের ওপরও নজরদারি রাখা হচ্ছে।

জরুরি পরিস্থিতি মোকাবিলায় র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াডকে প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে—এমন গুজব, অপপ্রচার, বিভ্রান্তিকর তথ্য ও উসকানিমূলক পোস্ট শনাক্তে সাইবার পেট্রোলিং জোরদার করা হয়েছে।

র‍্যাব ফোর্সেস দেশবাসীকে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে কোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ট্রাম্পের ছেলের মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা করলো ইরান

ট্রাম্পের ছেলের মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা করলো ইরান

চীনের জে-১০ যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তি প্রস্তুত

চীনের জে-১০ যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তি প্রস্তুত

রোহিঙ্গাদের আর্তনাদ: বিশ্বকে ১০ মিনিটের বার্তা রোহিঙ্গাদের

রোহিঙ্গাদের আর্তনাদ: বিশ্বকে ১০ মিনিটের বার্তা রোহিঙ্গাদের

নিরাপত্তা জোরদারে মাঠে নামছে র‍্যাব

নিরাপত্তা জোরদারে মাঠে নামছে র‍্যাব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App