×

জাতীয়

চীনের জে-১০ যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তি প্রস্তুত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম

চীনের জে-১০ যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তি প্রস্তুত

ছবি : সংগৃহীত

চীনের তৈরি জে-১০সিই বহুমুখী যুদ্ধবিমান ও অ্যাটাক হেলিকপ্টার কেনার বিষয়ে আলোচনার জন্য খসড়া চুক্তি প্রস্তুত করছে বাংলাদেশ। প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে জে-১০ যুদ্ধবিমান কেনার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহিদ উর রহমান।

মঙ্গলবার (২৫ আগস্ট) তিনি এ তথ্য জানান।

জাহিদ উর রহমান বলেন, চীনের তৈরি জে-১০ যুদ্ধবিমান কেনার বিষয়ে বাংলাদেশে আলোচনা চলছে। সাম্প্রতিক ভারত-পাকিস্তান সংঘাতে এই যুদ্ধবিমান ব্যবহারের অভিজ্ঞতাও বিষয়টি বিবেচনার ক্ষেত্রে গুরুত্ব পাচ্ছে।

তিনি বলেন, যুদ্ধক্ষেত্রে সাম্প্রতিক ব্যবহারে জে-১০ যুদ্ধবিমানের পারফরম্যান্স বাংলাদেশকে আগ্রহী করেছে। এ কারণে বিমানটি কেনার বিষয়ে সরকার সামনে এগিয়ে যেতে পারে।

তথ্য উপদেষ্টার দাবি, ভারত-পাকিস্তান সংঘাতের সময় চীনের তৈরি জে-১০ যুদ্ধবিমান ভারতীয় রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করেছিল। তাঁর ভাষ্য অনুযায়ী, এ ঘটনার পর জে-১০-এর সক্ষমতা নিয়ে বাংলাদেশও গুরুত্ব দিয়ে পর্যালোচনা করছে।

তিনি বলেন, রাফালকে বিশ্বের অন্যতম আধুনিক সাড়ে ৪.৫ প্রজন্মের যুদ্ধবিমান হিসেবে বিবেচনা করা হয়। অন্যদিকে জে-১০ যুদ্ধক্ষেত্রে ভালো পারফরম্যান্স দেখিয়েছে। ফলে বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে এই যুদ্ধবিমানকে একটি সম্ভাব্য বিকল্প হিসেবে দেখা হচ্ছে।

জাহিদ উর রহমান বলেন, ইউরোপের তৈরি রাফাল বা ইউরোফাইটার টাইফুনের মতো যুদ্ধবিমানের তুলনায় চীনের জে-১০ তুলনামূলকভাবে কম দামে পাওয়া যায়। ফলে ব্যয় ও সক্ষমতা—দুই দিক বিবেচনা করেই বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।

তিনি বলেন, জনগণের প্রতিরক্ষা ও দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেবে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করা সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

আরও পড়ুন:  কনসার্ট বন্ধের বিষয়ে যা বললেন তথ্যমন্ত্রী

জে-১০ যুদ্ধবিমান কেনার পাশাপাশি চীনের তৈরি অ্যাটাক হেলিকপ্টার কেনার বিষয়েও আলোচনা চলছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা। এ বিষয়ে আলোচনার জন্য একটি কমিটি খসড়া চুক্তি প্রস্তুত করেছে বলেও তিনি জানান।

বাংলাদেশের সামরিক সক্ষমতা আধুনিকায়নের ধারাবাহিকতায় যুদ্ধবিমান ও অ্যাটাক হেলিকপ্টার কেনার সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে। তবে চূড়ান্ত ক্রয়চুক্তি বা কতটি বিমান কেনা হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানানো হয়নি।

এ সময় বাংলাদেশের ‘নতুন স্বাধীনতা’ প্রসঙ্গেও কথা বলেন জাহিদ উর রহমান। তিনি বলেন, সরকার ২০২৪ সালের ঘটনাকে ১৯৭১ সালের স্বাধীনতার সঙ্গে তুলনা করে না এবং ২০২৪ সালকে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা হিসেবে দেখারও সুযোগ নেই।

তাঁর ভাষায়, ‘নতুন স্বাধীনতা’ বলতে মূলত বাংলাদেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষা নীতিতে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতাকে বোঝানো হচ্ছে।

তথ্য উপদেষ্টা বলেন, অতীতে অনেক ক্ষেত্রে বাংলাদেশ জাতীয় স্বার্থ অনুযায়ী কৌশলগত সিদ্ধান্ত নিতে পারত না। এখন সেই সুযোগ তৈরি হয়েছে। তাঁর দাবি, ৫ আগস্টের আগে জে-১০ যুদ্ধবিমান কেনার মতো বিষয় নিয়ে এ ধরনের আলোচনা করাও সম্ভব হতো না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে যা বললেন তথ্যমন্ত্রী

শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে যা বললেন তথ্যমন্ত্রী

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ

ট্রাম্পের ছেলের মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা করলো ইরান

ট্রাম্পের ছেলের মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা করলো ইরান

চীনের জে-১০ যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তি প্রস্তুত

চীনের জে-১০ যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তি প্রস্তুত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App