×

জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলার সব বাহিনীকে জবাবদিহিতার মধ্যে আনা হবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০১:২৯ পিএম

আইনশৃঙ্খলার সব বাহিনীকে জবাবদিহিতার মধ্যে আনা হবে

ছবি: সংগৃহীত

পুলিশের পাশাপাশি অন্য বাহিনীগুলোকে জবাবদিহিতার মধ্যে আনা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন,  বিএনপি সরকারের ৬ মাস হয়েছে। এই সময়ে একটি ঘটনাও নেই, যা ঘটার পর আইনশৃঙ্খলা বাহিনী আসামিদের গ্রেপ্তার করতে পারেনি।

বুধবার (২৬ আগস্ট) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষ্যে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির এ সদস্য এসব কথা বলেন।

আরো পড়ুন: স্বামীকে লুকিয়ে ১২ লাখ টাকা সঞ্চয়! বক্স খুলে হতবাক স্ত্রী, অতঃপর…

সম্প্রতি রংপুরের আলোচিত হত্যাকাণ্ডের ঘটনার পর যৌক্তিক সময়ের মধ্যেই আসামিদের গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘অল্প সময়ে এর চেয়ে বেশি আশা করা ঠিক হবে না।’

অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশের মানুষ খেয়ে-পড়ে শান্তিতে বসবাস করতে চায়, বিএনপি সরকার নির্বাচনী ইশতেহার অনুযায়ী মানুষের এসব চাহিদা পূরণে কাজ করে যাচ্ছে।’

তিনি আরো বলেন, ‘বিশ্ব নবীর আদর্শ অনুসরণ করলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে। তার দেখানো পথে সকলকে চলার আহ্বান জানান রুহুল কবির রিজভী।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘হাসিনা সরকারের পথেই বর্তমান সরকার হাঁটছে’

‘হাসিনা সরকারের পথেই বর্তমান সরকার হাঁটছে’

চুয়েটে আন্দোলনের মধ্যেই সিন্ডিকেট সভা, সিদ্ধান্ত নিয়ে ধোঁয়াশা

চুয়েটে আন্দোলনের মধ্যেই সিন্ডিকেট সভা, সিদ্ধান্ত নিয়ে ধোঁয়াশা

‘আপনাদের কারও ভোটব্যাংক হওয়ার প্রয়োজন নেই’

স্বরাষ্ট্রমন্ত্রী ‘আপনাদের কারও ভোটব্যাংক হওয়ার প্রয়োজন নেই’

হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস

হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App