×

জাতীয়

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী আজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৯:২৩ এএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী আজ

ছবি : সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট)। বাংলা ১৩৮৩ সালের ১২ ভাদ্র তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

সৃষ্টিশীল সাহিত্যকর্মের মাধ্যমে বাংলা ভাষা ও সাহিত্যে অনন্য অবদান রেখেছেন কাজী নজরুল ইসলাম। ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ছোটবেলায় তার ডাকনাম ছিল ‘দুখু মিয়া’। দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম করেই বেড়ে ওঠেন এই কবি।

মাত্র ২৩ বছরের সাহিত্যজীবনে কবিতা, গান, গল্প, উপন্যাস, নাটকসহ নানা মাধ্যমে অসংখ্য কালজয়ী সৃষ্টি উপহার দেন নজরুল। তার সাহিত্য ও সংগীত বাংলা সাহিত্যে নতুন চেতনার জন্ম দেয়। শোষণ-বঞ্চনা, অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে তার লেখনী যুগের পর যুগ মানুষকে অনুপ্রাণিত করেছে।

আরও পড়ুন: নেপালের পাহাড়ি ঢলের ধাক্কা বিহারে, হাই অ্যালার্ট জারি

স্বাধীনতার পর ১৯৭২ সালের ২৪ মে ভারত সরকারের অনুমতি নিয়ে সপরিবারে কাজী নজরুল ইসলামকে বাংলাদেশে আনা হয়। এ সময় তাকে জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়। ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডি-লিট ডিগ্রি দেয়। ১৯৭৬ সালে বাংলাদেশ সরকার তাকে নাগরিকত্ব প্রদান করে। একই বছরের ২১ ফেব্রুয়ারি তিনি একুশে পদকে ভূষিত হন।

প্রতিবছরের মতো এবারও কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। কর্মসূচির অংশ হিসেবে ১২ ভাদ্র সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অপরাজেয় বাংলার পাদদেশে সমবেত হবেন। পরে শোভাযাত্রা করে কবির সমাধিতে গিয়ে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করা হবে। এরপর সমাধি প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

এ উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীও বাণী দিয়েছেন। তিনি বলেন, নজরুলের সংক্ষিপ্ত কিন্তু সমৃদ্ধ সাহিত্যজীবনের সৃষ্টি বাংলা ভাষা ও সাহিত্যকে সমৃদ্ধ করেছে। কবিতা, উপন্যাস, নাটক ও সংগীতসহ বিভিন্ন ক্ষেত্রে তার বহুমুখী প্রতিভার পরিচয় পাওয়া যায়।

রিজভীর ভাষ্য, নজরুলের সৃষ্টিতে মানবতা, সাম্য ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের বার্তা স্পষ্টভাবে উঠে এসেছে। ব্রিটিশবিরোধী আন্দোলনেও তার কবিতা ও গান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শোষিত ও বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি সাহসী লেখনীর মাধ্যমে মানুষকে উদ্বুদ্ধ করেছেন।

তিনি আরও বলেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং সাম্য ও মানবতা প্রতিষ্ঠার প্রত্যয়ে কাজী নজরুল ইসলাম ছিলেন চিরকালীন দ্রোহের প্রতীক। তার সাহিত্য ও সংগীত আজও মানুষকে দেশপ্রেম, মানবিকতা ও ন্যায়ের পথে অনুপ্রাণিত করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বন্যায় বিপর্যস্ত নেপাল, ছবিতে ভয়াবহ দৃশ্য

বন্যায় বিপর্যস্ত নেপাল, ছবিতে ভয়াবহ দৃশ্য

আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে নিহত ১২

আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে নিহত ১২

বিশ্ববাজারে কমল তেলের দাম

বিশ্ববাজারে কমল তেলের দাম

গর্ভাবস্থায় নিজের অভিজ্ঞতা জানালেন সমান্থা

গর্ভাবস্থায় নিজের অভিজ্ঞতা জানালেন সমান্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App