×

জাতীয়

পদ্মা সেতু চালুর ৪ বছর, এক্সপ্রেসওয়েতে নিহত ১৪৭

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ১১:৪০ পিএম

পদ্মা সেতু চালুর ৪ বছর, এক্সপ্রেসওয়েতে নিহত ১৪৭

ছবি: সংগৃহীত

পদ্মা সেতু চালুর পর দেশের অন্যতম আধুনিক সড়ক হিসেবে পরিচিতি পায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে। কিন্তু উদ্বোধনের পর থেকে মাত্র ৪ বছরে এ পর্যন্ত এক্সপ্রেসওয়েতে ৫৪৮টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন ১৪৭ জন এবং পঙ্গুত্বসহ মারাত্মক আহত হয়েছেন ৮৭৪ জন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের দিন থেকে ২০২৬ সালের ২৭ আগস্ট পর্যন্ত ঢাকা-মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়ের মাওয়া টোল প্লাজা থেকে ধলেশ্বরী টোল প্লাজা পর্যন্ত এলাকায় মোট ৫৪৮টি সড়ক দুর্ঘটনা ঘটে। এতে ৮৭৪ জন আহত এবং ১৪৭ জন নিহত হয়েছেন।

আরো পড়ুন: নেপালে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে প্রায় ৪০০

উপসহকারী পরিচালক সফিকুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটাররা অত্যন্ত ঝুঁকি নিয়ে পেশাদারিত্বের সাথে দুর্ঘটনাকবলিত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দিনদিন যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ার সঙ্গে সড়ক দুর্ঘটনার সংখ্যাও বাড়ছে। দুর্ঘটনা প্রতিরোধে তিনি চালক ও সাধারণ জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান। 

তিনি বলেন, নিয়ম মেনে চললে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে বাঁচলো পার্বতীপুর রেলহেড ডিপো

ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে বাঁচলো পার্বতীপুর রেলহেড ডিপো

পদ্মা সেতু চালুর ৪ বছর, এক্সপ্রেসওয়েতে নিহত ১৪৭

পদ্মা সেতু চালুর ৪ বছর, এক্সপ্রেসওয়েতে নিহত ১৪৭

নেপালে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে প্রায় ৪০০

নেপালে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে প্রায় ৪০০

পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন?

পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App