×

জাতীয়

পে স্কেলের প্রজ্ঞাপন আগামী সপ্তাহে, কোন গ্রেডে বেতন কত?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৭:২১ পিএম

পে স্কেলের প্রজ্ঞাপন আগামী সপ্তাহে, কোন গ্রেডে বেতন কত?

ফাইল ছবি

সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নতুন বেতন কাঠামো বা পে-স্কেল আগামী সোমবার (৩১ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে। সেদিন অনুমোদন মিললে আগামী বৃহস্পতিবারের মধ্যেই নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

অর্থ মন্ত্রণালয় সূত্র বলছে, নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি হতে পারে আগামী সপ্তাহের মধ্যেই। ইতিমধ্যে সবকিছু চূড়ান্ত করা হয়েছে। আগামী সোমবার মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা রয়েছে। নতুন বেতন কাঠামো এজেন্ডাভুক্ত করে অনুমোদনের জন্য উত্থাপনের প্রস্তুতি চলছে। ওইদিন অনুমোদন হলে বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে। তবে মন্ত্রিসভায় অনুমোদনের জন্য প্রস্তুত করা চূড়ান্ত খসড়ায় বেতন-ভাতা বৃদ্ধির হার কত হবে, সে বিষয়ে চূড়ান্ত জানা যায়নি।

আরও পড়ুন: ‘২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সচিব কমিটি প্রথম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছে। এটি দুই ধাপে বাস্তবায়নের প্রস্তাব রয়েছে।

প্রথম বছরে মূল বেতন এবং দ্বিতীয় বছরে বাড়িভাড়া ও অন্যান্য ভাতা কার্যকর করার কথা বলা হয়েছে।

প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে যে গ্রেডভিত্তিক কাঠামো এসেছে, তাতে সর্বনিম্ন মূল বেতন ২০তম গ্রেডে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ম গ্রেডে ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে।

এর আগে গত ১৬ আগস্ট প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার জানিয়েছিলেন, নতুন পে-স্কেলের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং যেকোনো সময় তা ঘোষণা করা হতে পারে।

গত ২৯ জুলাই অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীও জানিয়েছিলেন, নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ নিয়ে কাজ চলছে। প্রক্রিয়া শেষ হলে তা মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে এবং অনুমোদনের পর প্রজ্ঞাপন জারি করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মালয়েশিয়ার শ্রমবাজারে সুখবর, কর্মী পাঠানোর অনুমতি পেল ৩৩৮ এজেন্সি

মালয়েশিয়ার শ্রমবাজারে সুখবর, কর্মী পাঠানোর অনুমতি পেল ৩৩৮ এজেন্সি

নেইমারের অর্থে মোনাকোর দেনা শোধ, নিষেধাজ্ঞা উঠল সান্তোসের

নেইমারের অর্থে মোনাকোর দেনা শোধ, নিষেধাজ্ঞা উঠল সান্তোসের

হামের উপসর্গ নিয়ে প্রাণ গেলো আরও ৫ শিশুর

হামের উপসর্গ নিয়ে প্রাণ গেলো আরও ৫ শিশুর

উপচে পড়ছে নতুন হ্রদের পানি, আতঙ্কে পাহাড়ে আশ্রয় নিচ্ছেন মানুষ

নেপালে মানবিক বিপর্যয় উপচে পড়ছে নতুন হ্রদের পানি, আতঙ্কে পাহাড়ে আশ্রয় নিচ্ছেন মানুষ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App