×

জাতীয়

সেপ্টেম্বরে থেকে মালয়েশিয়া যাচ্ছে ২ লাখ শ্রমিক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১২:৪৫ পিএম

সেপ্টেম্বরে থেকে মালয়েশিয়া যাচ্ছে ২ লাখ শ্রমিক

ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী পাঠানোর প্রক্রিয়া আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে। আগামী ছয় মাসের মধ্যে কর্মী পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হবে।

রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।

আরো পড়ুন: প্রধানমন্ত্রী গুমের মাধ্যমে গণতান্ত্রিক অধিকার দমন করেছিল ফ্যাসিস্ট সরকার

প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ থেকে যে জনশক্তি রপ্তানি হবে, সেটি সেপ্টেম্বরের শেষ নাগাদ থেকে এটি পর্যায়ক্রমে শুরু হবে এবং আগামী ৬ মাসের মধ্যে এটি সমাপ্ত হবে বলে উনি (রাষ্ট্রদূত) জানিয়েছেন।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুই লাখ কর্মী পাঠানোর বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘টোটাল তো ২ লক্ষ যাবে তাদের তালিকাভুক্ত কোম্পানির মাধ্যমে। এর বাইরে আরও ১০ হাজার শ্রমিক বিনা খরচে মালয়েশিয়া নেবে বলেও জানান তিনি।

এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আর এর বাইরে ১০ হাজার শ্রমিক তারা একদম ফ্রি নিবে, যেটাতে কোনো খরচ নেই। এ সময় পাশে থাকা প্রতিনিধি বলেন, ‘জিরো কস্ট।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্বাধীন দেশে কোনো আয়নাঘর থাকবে না

রাষ্ট্রপতি স্বাধীন দেশে কোনো আয়নাঘর থাকবে না

পে-স্কেলে সুখবর, গ্রেডভিত্তিক বেতন কত হতে পারে?

পে-স্কেলে সুখবর, গ্রেডভিত্তিক বেতন কত হতে পারে?

সেপ্টেম্বরে থেকে মালয়েশিয়া যাচ্ছে ২ লাখ শ্রমিক

সেপ্টেম্বরে থেকে মালয়েশিয়া যাচ্ছে ২ লাখ শ্রমিক

নেপালে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৭৩৪

নেপালে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৭৩৪

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App