×

জাতীয়

চার সংসদীয় কমিটিতে কমিটিতে রদবদল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১১:১৮ পিএম

চার সংসদীয় কমিটিতে কমিটিতে রদবদল

ছবি : সংগৃহীত

জাতীয় সংসদের চারটি সংসদীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদে চিফ হুইপ মো. নূরুল ইসলাম কমিটিগুলো পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।

বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে জামায়াতের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনের পরিবর্তে দলটির আরেক সংসদ সদস্য কামাল হোসেনকে সদস্য করা হয়েছে।

আরও পড়ুন: স্থানীয় সরকার বিভাগে বড় রদবদল, ২৭ জেলায় নতুন উপ-পরিচালক

শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে বিএনপির মো. আব্দুল্লাহর জায়গায় মুন্সীগঞ্জ-২ আসনের আবদুস সালাম আজাদকে যুক্ত করা হয়েছে। একই কমিটিতে জামায়াতের সংসদ সদস্য আল ফারুক আবদুল লতিফের পরিবর্তে দলটির আরেক সংসদ সদস্য এনামুল হককে সদস্য করা হয়েছে।

আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে সদস্য পরিবর্তন করা হয়েছে। আল ফারুক আবদুল লতিফের স্থলে সংরক্ষিত আসনের জামায়াত জোটের সংসদ সদস্য তাসমিয়া প্রধানকে সদস্য করা হয়েছে।

অন্যদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আতিকুর রহমান মোজাহিদের পরিবর্তে জামায়াতের মীর আহমাদ বিনকাসেমকে সদস্য করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঘায় নবজাতকের মৃত্যু, ভিডিও ধারণে বাধার অভিযোগ

বাঘায় নবজাতকের মৃত্যু, ভিডিও ধারণে বাধার অভিযোগ

চোর সন্দেহে নির্যাতন, অতঃপর...

চোর সন্দেহে নির্যাতন, অতঃপর...

যে গ্রামে মানুষের ঘুম ভাঙে পাখির কিচিরমিচির ডাকে

যে গ্রামে মানুষের ঘুম ভাঙে পাখির কিচিরমিচির ডাকে

কুয়াকাটায় জেলের জালে বিরল ‘স্লেন্ডার সানফিশ’

কুয়াকাটায় জেলের জালে বিরল ‘স্লেন্ডার সানফিশ’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App