×

জাতীয়

আজ মন্ত্রিসভায় পে স্কেল, দ্রুত প্রজ্ঞাপন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১১:১১ এএম

আজ মন্ত্রিসভায় পে স্কেল, দ্রুত প্রজ্ঞাপন

ছবি : সংগৃহীত

সরকারি চাকরিজীবীদের নতুন জাতীয় বেতন কাঠামো বা পে স্কেল নিয়ে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে পারে শিগগিরই। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে নতুন পে স্কেলের প্রস্তাব উত্থাপন করা হতে পারে। এতে অনুমোদন পাওয়া গেলে বৃহস্পতিবারের মধ্যেই নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য সরকারের অভ্যন্তরীণ কার্যক্রম এগিয়ে চলছে। মন্ত্রিসভায় অনুমোদন পাওয়ার পর দ্রুত প্রজ্ঞাপন জারির প্রস্তুতিও রাখা হয়েছে। বর্তমানে প্রস্তাবটি মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

এর আগে গত ১৬ আগস্ট প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার সাংবাদিকদের জানিয়েছিলেন, সরকারি কর্মচারীদের নতুন পে স্কেলের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যেকোনো সময় এটি ঘোষণা করা হতে পারে বলেও জানান তিনি।

আরও পড়ুন: পে স্কেল নিয়ে বড় সিদ্ধান্ত আজ

গত ২৯ জুলাই অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছিলেন, সরকারি কর্মচারীদের জন্য নবম জাতীয় বেতন কমিশন ঘোষণার প্রক্রিয়া চলছে। প্রক্রিয়া শেষ হলে প্রস্তাবটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে বলে জানান তিনি।

নতুন বেতন কাঠামো বাস্তবায়নের বিষয়ে সুপারিশ তৈরির জন্য গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে সভাপতি করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এরই মধ্যে কমিটি তাদের সুপারিশ সরকারের কাছে জমা দিয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য অনুযায়ী, প্রথম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছে সচিব কমিটি। এই সুপারিশ দুই ধাপে বাস্তবায়নের প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম বছরে মূল বেতন এবং দ্বিতীয় বছরে বাড়িভাড়া ও অন্যান্য ভাতা কার্যকর করার কথা বলা হয়েছে।

আরও পড়ুন: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

তবে চূড়ান্ত প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত গ্রেড অনুযায়ী বেতনের সুনির্দিষ্ট অঙ্ক নিশ্চিত নয়।

বিভিন্ন পর্যায়ের প্রস্তাব ও প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, নতুন বেতন কাঠামোয় ২০তম গ্রেডের সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা এবং ১ম গ্রেডের সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব রয়েছে।

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী বেতন-

২য় গ্রেড: ১ লাখ ৩২ হাজার থেকে ১ লাখ ৫৩ হাজার টাকা, ৩য় গ্রেড: ১ লাখ ১৩ হাজার থেকে ১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা, ৪র্থ গ্রেড: ১ লাখ থেকে ১ লাখ ৪২ হাজার ৪০০ টাকা, ৫ম গ্রেড: ৮৬ হাজার থেকে ১ লাখ ৩৯ হাজার ৭০০ টাকা, ৬ষ্ঠ গ্রেড: ৭১ হাজার থেকে ১ লাখ ৩৪ হাজার টাকা, ৭ম গ্রেড: ৫৮ হাজার থেকে ১ লাখ ২৬ হাজার ৮০০ টাকা, ৮ম গ্রেড: ৪৭ হাজার ২০০ থেকে ১ লাখ ১৩ হাজার ৭০০ টাকা, ৯ম গ্রেড: ৪৫ হাজার ১০০ থেকে ১ লাখ ৮ হাজার ৮০০ টাকা, ১০ম গ্রেড: ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা।

এ ছাড়া ১১তম থেকে ২০তম গ্রেডে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত নির্ধারণের প্রস্তাব রয়েছে।

এদিকে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে প্রকাশিত ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক ই-বুকেও নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়টি উল্লেখ করা হয়েছে।

ই-বুকে বলা হয়েছে, ২০২৬-২৭ অর্থবছরে সরকারি কর্মচারীদের বেতন-ভাতা বাবদ ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পেনশন ও গ্র্যাচুইটিসহ এ খাতে মোট বরাদ্দের পরিমাণ ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমিরাতে এক ধাক্কায় ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

আমিরাতে এক ধাক্কায় ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

একনেকের টেবিলে বৈদ্যুতিক রেল-মেট্রোরেলসহ ১৫ প্রকল্প

একনেকের টেবিলে বৈদ্যুতিক রেল-মেট্রোরেলসহ ১৫ প্রকল্প

ইরানের তেল দখলে রাখার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানের তেল দখলে রাখার হুঁশিয়ারি ট্রাম্পের

ডিএমপিতে বড় রদবদল

ডিএমপিতে বড় রদবদল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App