×

জাতীয়

রাষ্ট্রপতি

পুশইন ও সীমান্ত হত্যা বন্ধে বিজিবিকে কার্যকর ব্যবস্থা নিতে হবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৪:০১ পিএম

পুশইন ও সীমান্ত হত্যা বন্ধে বিজিবিকে কার্যকর ব্যবস্থা নিতে হবে

ছবি : সংগৃহীত

সীমান্ত সুরক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ভূমিকার প্রশংসা করে চোরাচালান, মাদক ও মানবপাচারসহ পুশইন ও সীমান্ত হত্যা বন্ধে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে বঙ্গভবনে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। পরে প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিজিবির মহাপরিচালক আন্তরিক অভিনন্দন জানান।

এ সময় বিজিবির সার্বিক কার্যক্রম এবং সীমান্তে নজরদারি জোরদারে অত্যাধুনিক ড্রোন ও আধুনিক প্রযুক্তি সংযোজনের উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন মহাপরিচালক।

আরও পড়ুন: শিশু আছিয়া হত্যা, হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

রাষ্ট্রপতি বলেন, সীমান্তে চোরাচালান, মাদক ও মানবপাচার প্রতিরোধে বিজিবির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্ত সুরক্ষায় বাহিনীটিতে আধুনিক প্রযুক্তি সংযোজনের উদ্যোগেরও প্রশংসা করেন তিনি।

পাশাপাশি পুশইন ও সীমান্ত হত্যা বন্ধে বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন রাষ্ট্রপতি। সীমান্ত ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগে প্রয়োজনীয় সহযোগিতারও আশ্বাস দেন তিনি।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্রীষ্মের আগেই চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব

বিদ্যুৎ প্রতিমন্ত্রী গ্রীষ্মের আগেই চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব

সৌদি আরবের মক্কায় আকস্মিক বন্যার তাণ্ডব

সৌদি আরবের মক্কায় আকস্মিক বন্যার তাণ্ডব

যুক্তরাষ্ট্র থেকে এলো ১ লাখ ৭৫ হাজার টন গম

যুক্তরাষ্ট্র থেকে এলো ১ লাখ ৭৫ হাজার টন গম

৩১ অক্টোবর জামায়াতের লংমার্চ

৩১ অক্টোবর জামায়াতের লংমার্চ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App