নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন, জেনে নিন
কাগজ ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৭:১৩ পিএম
ছবি : সংগৃহীত
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় বেতন স্কেল (পে-স্কেল) অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (৩১ আগস্ট) বিকেল ৫টায় সচিবালয়ের নতুন ১ নম্বর ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, নতুন বেতন কাঠামো তিন ধাপে বাস্তবায়ন করা হবে। এর কার্যকারিতা চলতি বছরের ১ জুলাই থেকে ধরা হয়েছে।
নতুন পে-স্কেলে গ্রেড-১-এ সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৬০ হাজার টাকা এবং ২০তম গ্রেডে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
গ্রেডভিত্তিক বেতন
নতুন বেতন কাঠামো অনুযায়ী গ্রেডভিত্তিক মূল বেতনের চিত্র হলো—
১ম গ্রেড: ৭৮,০০০ টাকা থেকে বেড়ে ১,৬০,০০০ টাকা।
২য় গ্রেড: ৬৬,০০০-৭৮,০০০ টাকা থেকে বেড়ে ১,৩২,০০০-১,৬০,০০০ টাকা।
৩য় গ্রেড: ৫৬,৫০০-৭৮,০০০ টাকা থেকে বেড়ে ১,১৩,০০০-১,৪৮,৮০০ টাকা।
৪র্থ গ্রেড: ৫০,০০০-৭১,২০০ টাকা থেকে বেড়ে ১,০০,০০০-১,২৪,৮০০ টাকা।
৫ম গ্রেড: ৪৩,০০০-৬৮,৫২০ টাকা থেকে বেড়ে ৮৬,০০০-১,০৩,৭০০ টাকা।
৬ষ্ঠ গ্রেড: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা থেকে বেড়ে ৭১,০০০-১,০৪,০০০ টাকা।
৭ম গ্রেড: ২৯,০০০-৬৩,৪১০ টাকা থেকে বেড়ে ৫৮,০০০-৯২,৮০০ টাকা।
৮ম গ্রেড: ২৩,০০০=৫৫,৭৯০ টাকা থেকে বেড়ে ৪৭,০০০-৮৩,৭০০ টাকা।
৯ম গ্রেড: ২২,০০০-৫৩,০৬০ টাকা থেকে বেড়ে ৪৫,০০০-৮০,৮০০ টাকা।
১০ম গ্রেড: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা থেকে বেড়ে ৩২,০০০-৭৯,০০০ টাকা।
নতুন পে-স্কেলে ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের বেতনও উল্লেখযোগ্য হারে বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এসব গ্রেডে নতুন মূল বেতন হলো—
১১তম গ্রেড: ১২,৫০০-৩০,২৩০ টাকা থেকে বেড়ে ২৫,০০০-৬০,০০০ টাকা।
১২তম গ্রেড: ১১,০০০-২৬,৫৯০ টাকা থেকে বেড়ে ২২,০০০-৫৬,৭০০ টাকা।
১৩তম গ্রেড: ৯,৩০০-২২,৪৯০ টাকা থেকে বেড়ে ১৮,০০০-৫৬,০০০ টাকা।
১৪তম গ্রেড: ১০,২০০-২৪,৬৮০ টাকা থেকে বেড়ে ২০,৫০০-৫৬,০০০ টাকা।
১৫তম গ্রেড: ৯,৭০০-২৩,৪৯০ টাকা থেকে বেড়ে ১৯,৮০০-৫৫,২০০ টাকা।
১৬তম গ্রেড: ৯,৩০০-২২,৪৯০ টাকা থেকে বেড়ে ১৯,২০০-৫৩,৯০০ টাকা।
১৭তম গ্রেড: ৯,০০০-২১,৮০০ টাকা থেকে বেড়ে ১৮,৮০০-৫৩,২০০ টাকা।
১৮তম গ্রেড: ৮,৮০০-২১,৩০০ টাকা থেকে বেড়ে ১৮,৩০০-৫০,৯০০ টাকা।
১৯তম গ্রেড: ৮,৫০০-২০,৫৭০ টাকা থেকে বেড়ে ১৮,০০০-৪৮,৬০০ টাকা।
২০তম গ্রেড: ৮,২৫০-২০,০১০ টাকা থেকে বেড়ে ২০,০০০-৪৮,৮০০ টাকা।
নতুন বেতন কাঠামো ধাপে ধাপে কার্যকর করার পরিকল্পনা রয়েছে। এর ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতনের পাশাপাশি ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধাতেও পরিবর্তন আসতে পারে।
