×

জাতীয়

প্রথমবারের মত চালু হলো প্রতিবন্ধী সন্তান ভাতা, মাসে কত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৭:৫২ পিএম

প্রথমবারের মত চালু হলো প্রতিবন্ধী সন্তান ভাতা, মাসে কত

ছবি : সংগৃহীত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় বেতন স্কেলে প্রথমবারের মতো বিশেষ চাহিদাসম্পন্ন বা প্রতিবন্ধী সন্তানের জন্য মাসিক ভাতা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন বেতন কাঠামো অনুযায়ী, প্রতি বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য একজন সরকারি কর্মচারী মাসে ৩ হাজার টাকা ভাতা পাবেন।

সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নবম জাতীয় পে-স্কেল অনুমোদনের পাশাপাশি এ ভাতা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।

সংশ্লিষ্টরা জানান, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বাড়তি পরিচর্যা, চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনীয় ব্যয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে এ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে প্রতিবন্ধী সন্তান থাকা সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত বেতনের বাইরে অতিরিক্ত এই আর্থিক সুবিধা পাবেন।

নতুন পে-স্কেল তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। এর কার্যকারিতা চলতি বছরের ১ জুলাই থেকে ধরা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, নতুন পে-স্কেলের মূল বেতনের ৩০ শতাংশ ১ জুলাই থেকে কার্যকর হতে পারে। পরবর্তী বছরের শুরুতে আরও ৩৫ শতাংশ এবং তার পরবর্তী অর্থবছরের জুলাইয়ে অবশিষ্ট অংশ কার্যকর করার প্রস্তাব রয়েছে। এরপর ওই অর্থবছরের জানুয়ারি থেকে বিভিন্ন ভাতা কার্যকরের সুপারিশ করা হতে পারে।

অষ্টম পে-কমিশন গঠনের প্রায় এক দশক পর ২০২৫ সালের ২৭ জুলাই ২৩ সদস্যের নবম জাতীয় পে-কমিশন গঠন করা হয়। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন কমিশন চলতি বছরের ২১ জানুয়ারি তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয়।

পরে পে-কমিশনের সুপারিশ বাস্তবায়ন তদারকির জন্য ২১ এপ্রিল ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণিকে ওই কমিটির প্রধান করা হয়।

নবম পে-স্কেলে বেতন কাঠামোর পাশাপাশি নতুন কিছু ভাতা ও সুযোগ-সুবিধা যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে বিশেষ চাহিদাসম্পন্ন বা প্রতিবন্ধী সন্তানের জন্য মাসিক ৩ হাজার টাকা ভাতা অন্যতম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একনেকের টেবিলে বৈদ্যুতিক রেল-মেট্রোরেলসহ ১৫ প্রকল্প

একনেকের টেবিলে বৈদ্যুতিক রেল-মেট্রোরেলসহ ১৫ প্রকল্প

ইরানের তেল দখলে রাখার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানের তেল দখলে রাখার হুঁশিয়ারি ট্রাম্পের

ডিএমপিতে বড় রদবদল

ডিএমপিতে বড় রদবদল

ইউক্রেনে রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

ইউক্রেনে রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App