×

জাতীয়

নতুন পে-স্কেলের ভাতা কবে, জানাল সরকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১১:১২ পিএম

নতুন পে-স্কেলের ভাতা কবে, জানাল সরকার

ছবি : সংগৃহীত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল অনুমোদন করেছে মন্ত্রিসভা। নতুন এই বেতন কাঠামো চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর ধরা হলেও তা একবারে বাস্তবায়ন করা হবে না। দুই অর্থবছরে তিন ধাপে মূল বেতন কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর নতুন কাঠামোর বিভিন্ন ভাতা কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘জাতীয় বেতনস্কেল ২০২৬’ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিসভার প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারের আর্থিক সক্ষমতা, দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় ও সরকারি কর্মচারীদের জীবনমান বিবেচনায় নিয়ে নতুন বেতন কাঠামো অনুমোদন করা হয়েছে।

অনুমোদিত বেতনস্কেলে সরকারি কর্মচারীদের বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে মূল বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে। এতে ২০তম গ্রেডে সর্বনিম্ন প্রারম্ভিক মূল বেতন ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেডে সর্বোচ্চ নির্ধারিত মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা করা হয়েছে।

ন্যায্যতার বিষয়টি বিবেচনায় নিয়ে সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের বেতনের অনুপাতও পরিবর্তন করা হয়েছে। বিদ্যমান ১:১.৯৪৫ অনুপাত কমিয়ে ১:১.৭৮ করা হয়েছে। এতে সর্বনিম্ন গ্রেডের মূল বেতন সর্বোচ্চ ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডের বেতন ১০০ শতাংশ পর্যন্ত বাড়বে।

নতুন বেতনস্কেল বাস্তবায়নে সরকারের বিপুল আর্থিক ব্যয় এবং মূল্যস্ফীতির ওপর সম্ভাব্য প্রভাব বিবেচনায় নিয়ে পুরো কাঠামো একসঙ্গে কার্যকর না করার সিদ্ধান্ত হয়েছে।

চলতি ২০২৬-২৭ এবং আগামী ২০২৭-২৮ অর্থবছরে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে। পরিকল্পনা অনুযায়ী, ১ জুলাই ২০২৬ থেকে ১ জুলাই ২০২৭ সালের মধ্যে মূল বেতন তিন ধাপে কার্যকর হবে।

স্বল্প আয়ের কর্মচারীদের বিষয়টি বিবেচনায় নিয়ে ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

নতুন বেতন কাঠামোর বিভিন্ন ভাতা একযোগে কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে। একইভাবে অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের নিট পেনশনও ধাপে ধাপে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, নতুন পে-স্কেল বাস্তবায়নের ফলে প্রায় ২৪ লাখ সামরিক ও অসামরিক কর্মচারী এবং প্রায় সোয়া ৯ লাখ অবসরপ্রাপ্ত কর্মচারী ও অন্যান্য যোগ্য সুবিধাভোগী উপকৃত হবেন।

নতুন বেতন কাঠামো বাস্তবায়নে সরকারের অতিরিক্ত বার্ষিক ব্যয় আনুমানিক ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকা। সংশ্লিষ্ট অর্থবছরের বাজেটে এ অর্থের সংস্থান রাখা হয়েছে বলে জানিয়েছে সরকার।

সরকারের মতে, নতুন বেতনস্কেল সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা ও কর্মোদ্দীপনা বাড়ানোর পাশাপাশি দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গঠনে ভূমিকা রাখবে।

জাতীয় বেতনস্কেল ২০২৬ কার্যকর করার জন্য অর্থ বিভাগ শিগগিরই প্রয়োজনীয় প্রজ্ঞাপন, আদেশ ও নির্দেশনা জারি করবে। এসব নির্দেশনায় বেতন নির্ধারণের পদ্ধতি, বিভিন্ন ভাতা, পেনশন এবং অবসর-পরবর্তী অন্যান্য সুবিধার বিস্তারিত বিধান থাকবে।

একই সঙ্গে সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, দপ্তর ও সংস্থাকে অনুমোদিত বেতন কাঠামো যথাযথভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যেভাবে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন জিয়াউর রহমান

যেভাবে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন জিয়াউর রহমান

হঠাৎ কেন জাতীয় দল ছাড়লেন মেসি, জানা গেল কারণ

হঠাৎ কেন জাতীয় দল ছাড়লেন মেসি, জানা গেল কারণ

নতুন পে-স্কেলের ভাতা কবে, জানাল সরকার

নতুন পে-স্কেলের ভাতা কবে, জানাল সরকার

মেসির অবসরে আবেগঘন বিদায়ী বার্তা আর্জেন্টিনার

মেসির অবসরে আবেগঘন বিদায়ী বার্তা আর্জেন্টিনার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App