×

জাতীয়

বিমানবাহিনীর পিকআপ দুর্ঘটনায় নিহত ৩

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ এএম

বিমানবাহিনীর পিকআপ দুর্ঘটনায় নিহত ৩

ছবি : সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে বাংলাদেশ বিমানবাহিনীর একটি পিকআপ দুর্ঘটনায় তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। আহতদের ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ ভর্তি করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) রাত ১০টা ২০ মিনিটের দিকে থার্ড টার্মিনালের র‍্যাম্পে ওঠার সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহত তিনজন হলেন- সিনিয়র ওয়ারেন্ট অফিসার মাহমুদ, করপোরাল মনিরুজ্জামান এবং এলএসি জোবায়দুল।

আহতরা হলেন- করপোরাল সিফাত/আবু সাঈদ, করপোরাল মাহবুব, সিনিয়র অফিসার আবুল খায়ের এবং এলএসি আহাদ।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, নিয়মিত দায়িত্ব পালনের সময় রাত ১০টা ২০ মিনিটের দিকে বাংলাদেশ বিমানবাহিনীর পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে থার্ড টার্মিনালের দ্বিতীয় তলায় অবস্থিত ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বিমানবাহিনীর তিন সদস্য নিহত হন এবং চারজন আহত হন।

দুর্ঘটনার পরপরই নিহত ও আহতদের প্রয়োজনীয় চিকিৎসা এবং পরবর্তী কার্যক্রমের জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ নেওয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগের নির্দেশের খবর নিয়ে যা বললেন ইশরাক

পদত্যাগের নির্দেশের খবর নিয়ে যা বললেন ইশরাক

গাজীপুরে ঝুটের গুদামে ভয়াবহ আগুন

গাজীপুরে ঝুটের গুদামে ভয়াবহ আগুন

পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই প্রতিমন্ত্রী ইশরাকের বার্তা

পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই প্রতিমন্ত্রী ইশরাকের বার্তা

স্বপ্নের নারীর খোঁজে ১৯০০ কিমি পাড়ি, পরে জানলেন তিনি এআই দিয়ে তৈরি

স্বপ্নের নারীর খোঁজে ১৯০০ কিমি পাড়ি, পরে জানলেন তিনি এআই দিয়ে তৈরি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App