×

জাতীয়

অতীত নয়, ভবিষ্যতমুখী সম্পর্ক চান দীনেশ ত্রিবেদী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ পিএম

অতীত নয়, ভবিষ্যতমুখী সম্পর্ক চান দীনেশ ত্রিবেদী

ছবি : সংগৃহীত

বাংলাদেশ-ভারত সম্পর্ককে অতীতের কোনো বিষয় বা জটিলতার মধ্যে আটকে না রেখে ভবিষ্যতের দিকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, দুই দেশের মধ্যে বিভিন্ন চ্যালেঞ্জ থাকলেও সেগুলো মোকাবিলা করেই পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নের পথে এগিয়ে যেতে হবে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। পরে সাক্ষাৎ নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

দীনেশ ত্রিবেদী বলেন, অতীতকে ভুলে যাওয়া সম্ভব নয়। তবে অতীতে আটকে থাকলে উন্নয়নের কাজ এগিয়ে নেওয়া সম্ভব হবে না। তাই বিদ্যমান চ্যালেঞ্জগুলো বিবেচনায় নিয়ে বাংলাদেশ ও ভারতকে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানানোর কথা উল্লেখ করে তিনি বলেন, দুই দেশের মধ্যে মিলেমিশে কাজ করার বিষয়েও আজকের বৈঠকে আলোচনা হয়েছে।

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি প্রসঙ্গে ভারতের হাইকমিশনার বলেন, একটি দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মন্তব্য করা তাঁর উচিত নয়। জনগণের ভোটে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নির্বাচিত সরকারই দেশের মানুষের জন্য কোনটি ভালো, সে বিষয়ে সবচেয়ে ভালো সিদ্ধান্ত নিতে পারে।

আরও পড়ুন: কবে কমবে লোডশেডিং, জানালেন তথ্য উপদেষ্টা

দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব দিয়ে দীনেশ ত্রিবেদী বলেন, ভারত সবসময় জনগণের সঙ্গে জনগণের সম্পর্ককে গুরুত্ব দেয়। দুই দেশের সরকার যেসব সিদ্ধান্ত নেয়, সেগুলোর প্রভাব সাধারণ মানুষের ওপর পড়ে। তাই সাধারণ মানুষের কল্যাণ নিশ্চিত করার ক্ষেত্রে উভয় দেশের দায়িত্ব রয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ ও ভারত শুধু সীমান্তই ভাগাভাগি করে না, বরং নিজেদের স্বপ্নও ভাগাভাগি করে। এ কারণে প্রতিবেশী হিসেবে দুই দেশের দায়িত্ব আরও বেড়ে যায়। বাংলাদেশ ও ভারত সমান অংশীদার—কেউ বড় বা ছোট নয়।

দুই দেশের সামনে বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে উল্লেখ করে ভারতের হাইকমিশনার বলেন, চ্যালেঞ্জ থাকবেই। বাংলাদেশের গণতান্ত্রিক চ্যালেঞ্জ যেমন রয়েছে, তেমনি ভারতেরও নিজস্ব চ্যালেঞ্জ রয়েছে। এসব বিষয় মাথায় রেখেই পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সামনে এগিয়ে যেতে হবে।

দীনেশ ত্রিবেদীর বক্তব্যে দুই দেশের সম্পর্ককে পারস্পরিক স্বার্থ, জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ সহযোগিতার ভিত্তিতে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশার বিষয়টি উঠে আসে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নেপালের বিপর্যয় পেরিয়ে দেশে ফিরলেন মানসী

নেপালের বিপর্যয় পেরিয়ে দেশে ফিরলেন মানসী

হরমুজ সংকটে বাংলাদেশে কাতারের এলএনজি সরবরাহ অনিশ্চিত

হরমুজ সংকটে বাংলাদেশে কাতারের এলএনজি সরবরাহ অনিশ্চিত

মন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিরুদ্ধে আইনি নোটিশ

মন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিরুদ্ধে আইনি নোটিশ

অতীত নয়, ভবিষ্যতমুখী সম্পর্ক চান দীনেশ ত্রিবেদী

অতীত নয়, ভবিষ্যতমুখী সম্পর্ক চান দীনেশ ত্রিবেদী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App