×

জাতীয়

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে নতুন বার্তা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পিএম

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে নতুন বার্তা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

ছবি : সংগৃহীত

বাংলাদেশ ও ভারতের দুই প্রধানমন্ত্রীর সময়সূচি মিললেই প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির। তিনি বলেন, দুই দেশের সরকার সফরটি নিয়ে যোগাযোগ রাখছে এবং উপযুক্ত সময় নির্ধারিত হলে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হুমায়ূন কবির বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়টি দুই দেশের প্রধানমন্ত্রীর সুবিধাজনক সময়ের ওপর নির্ভর করছে। সময়সূচির সমন্বয় হলেই সফরের বিষয়টি চূড়ান্ত করা হবে।

এর আগে গত আগস্টে তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা হয়েছিল। তবে শেষ পর্যন্ত ওই সময়ে সফরটি হয়নি। ভারতের পক্ষ থেকেও সফরের বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়েছিল বলে জানান সংশ্লিষ্টরা।

এদিকে গত ২৯ আগস্ট নয়াদিল্লিতে আওয়ামী লীগের কয়েকজন নেতাকে নিয়ে একটি সেমিনার আয়োজনের উদ্যোগ নেওয়া হলেও সেটি শেষ পর্যন্ত অনুষ্ঠিত হয়নি। ভারতের রাজধানীতে আয়োজিত ওই কর্মসূচিতে দিল্লি পুলিশের বাধার কারণে আয়োজকেরা সেমিনারটি বাতিল করেন।

এ ঘটনাকে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, বিষয়টি দুই দেশের সম্পর্কের বর্তমান বাস্তবতা ও পারস্পরিক বোঝাপড়ার একটি দিক তুলে ধরে।

বিএনপির রাজনৈতিক ভূমিকা প্রসঙ্গে হুমায়ূন কবির বলেন, জনগণের ব্যাপক সমর্থন নিয়ে বিএনপি বিভিন্ন সময়ে রাষ্ট্র পরিচালনা করেছে। জনগণের আস্থার কারণেই দলটি বারবার নির্বাচনে জয়ী হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, বিএনপি বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক রাজনৈতিক দল এবং এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশে গণতন্ত্র যখনই হুমকির মুখে পড়েছে, তখন তা পুনরুদ্ধারে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলেও দাবি করেন তিনি।এর আগে ভারতের নয়াদিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাবের উদ্যোগে নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতাকে নিয়ে একটি সেমিনার আয়োজনের কথা ছিল। তবে দিল্লি পুলিশের বাধার কারণে শেষ পর্যন্ত অনুষ্ঠানটি বাতিল করা হয়।

এদিকে বাংলাদেশ-ভারত সম্পর্কের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে বিমান চলাচল খাতের সহযোগিতা নিয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি জানান, নতুন চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এটি কোনো ধরনের চাপের কারণে নয়, বরং বাংলাদেশের প্রয়োজন বিবেচনা করেই উড়োজাহাজ কেনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

হুমায়ূন কবির বলেন, বাংলাদেশকে ভবিষ্যতে এ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। সেই লক্ষ্য বাস্তবায়নে বিমান চলাচল খাতের সক্ষমতা বাড়ানো এবং আধুনিক উড়োজাহাজ সংগ্রহের বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এসসিও সম্মেলনে বন্ধুত্বের বার্তা মোদি-পুতিন-শির

এসসিও সম্মেলনে বন্ধুত্বের বার্তা মোদি-পুতিন-শির

সীমান্তে নজরদারিতে থার্মাল ও নাইট-মিশন ড্রোন ব্যবহার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তে নজরদারিতে থার্মাল ও নাইট-মিশন ড্রোন ব্যবহার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

‘ঐতিহ্য রক্ষায় হরিয়ান সুগার মিলের আধুনিকায়ন দরকার’

‘ঐতিহ্য রক্ষায় হরিয়ান সুগার মিলের আধুনিকায়ন দরকার’

যারা বিএনপিকে ধ্বংস করতে চেয়েছে, তারাই আজ ধ্বংস হয়ে গিয়েছে: দুলু

যারা বিএনপিকে ধ্বংস করতে চেয়েছে, তারাই আজ ধ্বংস হয়ে গিয়েছে: দুলু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App