ডিএমপিতে রদবদল, ৪ পরিদর্শক বদলি
কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পিএম
ছবি : সংগৃহীত
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) চার নিরস্ত্র পুলিশ পরিদর্শককে বদলি ও নতুন পদে দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশ দেওয়া হয়। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
আদেশ অনুযায়ী, উত্তরা-পশ্চিম থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামানকে তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) করা হয়েছে।
মতিঝিল থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) সালাহ উদ্দিন কাদেরকে রমনা থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।
আরও পড়ুন: বিমান চলাচলে আসছে নতুন বিধিমালা
পল্টন থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. নূরুল ইসলামকে আদাবর থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) করা হয়েছে।
তেজগাঁও থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) সাব্বির মোহাম্মদ সেলিমকে উত্তরা-পশ্চিম থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।
দাপ্তরিক আদেশের অনুলিপি অতিরিক্ত পুলিশ কমিশনার, যুগ্ম পুলিশ কমিশনার ও উপপুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগে পাঠানো হয়েছে। সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
