×

জাতীয়

প্রধানমন্ত্রী

জ্বালানি সংকট কাটাতে বাড়ানো হচ্ছে এলএনজি আমদানি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ পিএম

জ্বালানি সংকট কাটাতে বাড়ানো হচ্ছে এলএনজি আমদানি

ছবি : সংগৃহীত

দেশের ক্রমবর্ধমান জ্বালানি সংকট মোকাবিলায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি ও সরবরাহ বাড়াতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, কক্সবাজারের মহেশখালীর গভীর সমুদ্র এলাকায় কুতুবদিয়ার কাছে একটি নতুন ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনা নিয়ে আগ্রহী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে।

তিনি জানান, প্রস্তাবিত টার্মিনালটি বাস্তবায়ন করা গেলে ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে সেখান থেকে এলএনজি সরবরাহ শুরু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, নতুন এই প্রকল্প বাস্তবায়িত হলে আগামী কয়েক বছরে দেশে এলএনজি আমদানির সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। এর ফলে জাতীয় জ্বালানি সরবরাহ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং গ্যাস সংকট নিরসনে সহায়ক ভূমিকা রাখবে।

আরও পড়ুন: দাম বাড়ল সয়াবিন তেলের

এ ছাড়া দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা বিবেচনায় পায়রা ও মোংলা বন্দর এলাকায় জরুরি ভিত্তিতে আরও দুটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনা নিয়েও কাজ চলছে বলে জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শিল্পায়ন ও অর্থনৈতিক কার্যক্রম বাড়ার সঙ্গে সঙ্গে জ্বালানির চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। এ বাস্তবতা বিবেচনায় ওই অঞ্চলে নতুন এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, প্রস্তাবিত ভাসমান এলএনজি টার্মিনালগুলো চালু হলে দেশের সামগ্রিক গ্যাস ও জ্বালানি সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে। পাশাপাশি বিদ্যমান গ্যাস সংকট অনেকাংশে কমে আসবে এবং শিল্প, বিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন খাতে জ্বালানির চাহিদা পূরণ সহজ হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App