×

জাতীয়

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে নতুন বার্তা ভারতীয় হাইকমিশনারের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পিএম

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে নতুন বার্তা ভারতীয় হাইকমিশনারের

ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে সিদ্ধান্ত সম্পূর্ণ তার ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী একজন অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তি এবং জনগণের নেতা। তাই সফরের বিষয়ে সিদ্ধান্ত তাকেই নিতে দেওয়া উচিত।

বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ভারতীয় হাইকমিশনার।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য অনুকূল পরিবেশ রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে দীনেশ ত্রিবেদী বলেন, বিষয়টি সম্পূর্ণ প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের ওপর নির্ভরশীল।

তিনি বলেন, বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে উভয় দেশের যা করণীয়, তা নিশ্চয়ই করা হবে। দুই পক্ষের লক্ষ্যই জনগণের কল্যাণকে কেন্দ্র করে এবং জনগণের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ইতিবাচক অগ্রগতি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে হাইকমিশনার বলেন, গণতন্ত্রে আলোচনার কোনো শেষ নেই। আলোচনা একটি চলমান প্রক্রিয়া এবং এটি কখনো থেমে থাকার নয়।

তিনি আলোচনাকে বহমান নদীর সঙ্গে তুলনা করে বলেন, গঙ্গা-পদ্মার স্রোতের মতোই সংলাপ ও আলোচনা চলতে থাকে। গণতান্ত্রিক ব্যবস্থায় মতবিনিময় ও আলোচনা অব্যাহত থাকাই স্বাভাবিক।

দীনেশ ত্রিবেদী আরও বলেন, তিনি ভবিষ্যৎ নিয়ে আশাবাদী ও আত্মবিশ্বাসী। গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে দুই দেশের মধ্যে আলোচনা ও যোগাযোগ অব্যাহত থাকবে।

এ সময় জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানান ভারতের হাইকমিশনার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গারো পাহাড় সীমান্তে মাদকের শক্তিশালী নেটওয়ার্ক, টহলের খবর পৌঁছে যায় আগেই

গারো পাহাড় সীমান্তে মাদকের শক্তিশালী নেটওয়ার্ক, টহলের খবর পৌঁছে যায় আগেই

জমি সংক্রান্ত বিরোধে মারধর, এলাকাবাসীর প্রতিবাদ

জমি সংক্রান্ত বিরোধে মারধর, এলাকাবাসীর প্রতিবাদ

নবম পে স্কেলের গেজেট আটকে আছে যে কারণে

নবম পে স্কেলের গেজেট আটকে আছে যে কারণে

তারা মুখে বলে ‘বন্ধু’: ভারতকে নিয়ে চিফ হুইপ

তারা মুখে বলে ‘বন্ধু’: ভারতকে নিয়ে চিফ হুইপ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App