×

জাতীয়

বিদ্যুৎ সংকট নিরসনে পরিকল্পনা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ পিএম

বিদ্যুৎ সংকট নিরসনে পরিকল্পনা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত

দেশের বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। এর অংশ হিসেবে আগামী কয়েক মাসের মধ্যে জাতীয় সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে সরকারের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রসারে ইতোমধ্যে সংশ্লিষ্ট পণ্যে আয়কর সুবিধা দেওয়া হয়েছে। পাশাপাশি বাসাবাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনে মানুষকে উৎসাহিত করতে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী জানান, আগামী ছয় মাসের মধ্যে যারা রুফটপ সোলার স্থাপন করবেন, তাদের উৎপাদিত বিদ্যুৎ পরবর্তী তিন বছর প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে কেনা হবে। একই সঙ্গে সরকারি বিভিন্ন ভবনে ‘জাতীয় রুফটপ সোলার কর্মসূচি’ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

ব্যবসায়ীদের জন্য সরকারের নেওয়া উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, লিথিয়াম ব্যাটারির ক্ষেত্রে নির্দিষ্ট মানদণ্ড নির্ধারণ করা হবে। পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের সহজ শর্তে ঋণ দেওয়ার সুযোগ তৈরি করা হবে। শিল্পকারখানায় সৌর প্যানেল স্থাপনে উৎসাহ দিতে কাঁচামাল আমদানির ওপর কর অব্যাহতির ব্যবস্থাও করা হয়েছে।

এদিকে দেশের অভ্যন্তরীণ বিদ্যুতের চাহিদা পূরণে পরিবেশবান্ধব ও টেকসই উপায়ে দেশীয় কয়লা উত্তোলনের পরিকল্পনার কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, কয়লা উত্তোলনের ক্ষেত্রে স্থানীয় জনগোষ্ঠীর ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত করার পাশাপাশি পরিবেশ সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। এসব বিষয় নিশ্চিত করেই প্রকল্প বাস্তবায়ন করা হবে।

প্রধানমন্ত্রী আরও জানান, বিদ্যুৎ ও জ্বালানি খাতের দীর্ঘমেয়াদি সমাধানের জন্য সরকারের ১০ বছর মেয়াদি একটি মাস্টারপ্ল্যান বাস্তবায়নের কাজ চলছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে সংশ্লিষ্ট মন্ত্রী শিগগিরই বিস্তারিত পরিকল্পনা জাতীয় সংসদে উপস্থাপন করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগের নির্দেশের খবর নিয়ে যা বললেন ইশরাক

পদত্যাগের নির্দেশের খবর নিয়ে যা বললেন ইশরাক

গাজীপুরে ঝুটের গুদামে ভয়াবহ আগুন

গাজীপুরে ঝুটের গুদামে ভয়াবহ আগুন

পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই প্রতিমন্ত্রী ইশরাকের বার্তা

পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই প্রতিমন্ত্রী ইশরাকের বার্তা

স্বপ্নের নারীর খোঁজে ১৯০০ কিমি পাড়ি, পরে জানলেন তিনি এআই দিয়ে তৈরি

স্বপ্নের নারীর খোঁজে ১৯০০ কিমি পাড়ি, পরে জানলেন তিনি এআই দিয়ে তৈরি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App