×

জাতীয়

হাসপাতালে ভর্তি সাংবাদিক ফারজানা রুপা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পিএম

হাসপাতালে ভর্তি সাংবাদিক ফারজানা রুপা

ছবি : সংগৃহীত

হত্যা মামলায় কারাগারে থাকা একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কারা অধিদপ্তরের ডিআইজি (স্বাস্থ্য) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আখতার হাসিব দেওয়ান। তিনি জানান, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে গত রোববার ফারজানা রুপাকে কারাগার থেকে বিএমইউ হাসপাতালে ভর্তি করা হয়।

মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. জান্নাত-উল ফরহাদ জানান, রোববার সন্ধ্যায় কারাগারে অসুস্থ হয়ে পড়লে ফারজানা রুপাকে বিএমইউ হাসপাতালের প্রিজন সেলে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ফারজানা রুপা ফ্যাটি লিভার ও স্ত্রীরোগসংক্রান্ত জটিলতায় ভুগছেন।

যেভাবে গ্রেপ্তার হন ফারজানা রুপা

২০২৪ সালের ২১ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফারজানা রুপাকে আটক করা হয়। পরদিন ২২ আগস্ট উত্তরা পূর্ব থানায় দায়ের করা ফজলুল করিম হত্যা মামলায় আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এরপর জুলাই আন্দোলন-সংশ্লিষ্ট বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে একাধিকবার রিমান্ডে নেওয়া হয়। সর্বশেষ শাপলা চত্বর হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যৌন উত্তেজক হালুয়া বিক্রি, তারপর যা হলো...

যৌন উত্তেজক হালুয়া বিক্রি, তারপর যা হলো...

২৫১ গুমের বিচার নিয়ে যা জানালেন চিফ প্রসিকিউটর

আওয়ামী লীগ আমল ২৫১ গুমের বিচার নিয়ে যা জানালেন চিফ প্রসিকিউটর

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

সংসদে অর্থমন্ত্রী রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

দত্তেরহাট ইসলামিয়া চক্ষু হাসপাতালে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ

দত্তেরহাট ইসলামিয়া চক্ষু হাসপাতালে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App