×

জাতীয়

সাবেক ২ সেনা সদস্যের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পিএম

সাবেক ২ সেনা সদস্যের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ

ছবি : সংগৃহীত

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলায় সন্দেহভাজন দুই সাবেক সেনা সদস্যের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল।

রেড নোটিশ পাওয়া দুজন হলেন সাবেক সার্জেন্ট মো. জাহিদুজ্জামান (৪৮) এবং সাবেক সৈনিক মো. শাহীন আলম (৩৭)। তনু হত্যা মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) আবেদনের পর বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি-ঢাকা) ইন্টারপোলের মাধ্যমে এ উদ্যোগ নেয়।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, জাহিদুজ্জামান ও শাহীন আলম বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। রেড নোটিশ জারির বিষয়টি দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও অবহিত করা হয়েছে বলে জানা গেছে।

তনু হত্যাকাণ্ডের সময় ওই দুজন কুমিল্লা সেনানিবাসে কর্মরত ছিলেন বলে তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

২০১৬ সালের ২০ মার্চ রাতে কুমিল্লার ময়নামতি সেনানিবাসের অদূরে একটি জঙ্গল থেকে তনুর মরদেহ উদ্ধার করা হয়। পরদিন তার বাবা ইয়ার আহম্মেদ কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

দীর্ঘ সময় ধরে মামলাটি অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করলেও ঘটনার কোনো সুরাহা হয়নি। পরে ২০২০ সালে মামলাটির তদন্তভার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে দেওয়া হয়। ওই বছরের অক্টোবরে পুলিশ সদর দপ্তরের নির্দেশে আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করে পিবিআই।

চলতি বছরের ৬ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা তিন অবসরপ্রাপ্ত সেনা সদস্য—সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান এবং সৈনিক শাহীন আলমের ডিএনএ প্রোফাইল ক্রসম্যাচের অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন। পরে আদালত সেই আবেদন মঞ্জুর করেন।

এরপর চলতি বছরের জুনে তদন্ত কর্মকর্তার আবেদনের পর কুমিল্লার একটি আদালত জাহিদুজ্জামান ও শাহীন আলমকে শনাক্ত ও গ্রেপ্তারে ইন্টারপোলের সহায়তাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, তদন্তের অংশ হিসেবে ওই দুই ব্যক্তির ডিএনএ নমুনা সংগ্রহের চেষ্টা করা হয়েছিল। তবে তারা দেশের বাইরে অবস্থান করায় নমুনা সংগ্রহ সম্ভব হয়নি। তদন্তকারীদের ধারণা, তারা আইনি প্রক্রিয়া এড়িয়ে চলছেন।

আদালতের নির্দেশের পর পিবিআই এনসিবি-ঢাকার কাছে আনুষ্ঠানিক অনুরোধ পাঠিয়ে ইন্টারপোলের সহায়তা চায়। বাংলাদেশের দেওয়া তথ্য ও প্রয়োজনীয় নথি পর্যালোচনার পর আন্তর্জাতিক পুলিশ সংস্থাটি জাহিদুজ্জামান ও শাহীন আলমের বিরুদ্ধে পৃথক রেড নোটিশ জারি করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু

পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু

মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে পদ থেকে অব্যাহতি

মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে পদ থেকে অব্যাহতি

মেলান্দহে ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা কারাগারে

মেলান্দহে ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা কারাগারে

সিলেটে নির্মাণাধীন ভবনে নাইট গার্ডের মরদেহ, জিজ্ঞাসাবাদে আটক ১৩

সিলেটে নির্মাণাধীন ভবনে নাইট গার্ডের মরদেহ, জিজ্ঞাসাবাদে আটক ১৩

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App