×

জাতীয়

এনআইডির তথ্য অনিয়মে ইসিতে বরখাস্ত ৪

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ এএম

এনআইডির তথ্য অনিয়মে ইসিতে বরখাস্ত ৪

ছবি : সংগৃহীত

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যভাণ্ডার থেকে এখতিয়ারের বাইরে নাগরিকদের তথ্য সংগ্রহের অভিযোগে চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই অভিযোগে আরও ৩৪ জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

এ ছাড়া আরও ১০ জনের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) ইসি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন: পে স্কেলের প্রজ্ঞাপন কবে, জানা গেল

ইসি সচিব আখতার আহমেদের স্বাক্ষর করা পৃথক চিঠিতে চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্তের কথা জানানো হয়। বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন- পঞ্চগড় সদর উপজেলা নির্বাচন কার্যালয়ের কর্মচারী কামনা রানি সরকার, কাঠালিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. এ ছাত্তার, রমনা থানা নির্বাচন কার্যালয়ের মো. আশিকুর রহমান এবং তালতলী উপজেলা নির্বাচন কার্যালয়ের কর্মচারী মো. জাকির হোসেন সোহেল।

ইসি সূত্র জানায়, চারজনের বিরুদ্ধে এনআইডি সার্ভার থেকে অনুমোদিত এখতিয়ারের বাইরে নাগরিকদের তথ্য সংগ্রহের অভিযোগ রয়েছে।

একই ধরনের অনিয়মের অভিযোগে আরও ৩৪ জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। পাশাপাশি ১০ জনের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভিসা নিয়ে বাংলাদেশিদের নতুন সতর্কবার্তা দিলো যুক্তরাষ্ট্র

ভিসা নিয়ে বাংলাদেশিদের নতুন সতর্কবার্তা দিলো যুক্তরাষ্ট্র

সিলেটে হামে আরো ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ৪৯৬

সিলেটে হামে আরো ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ৪৯৬

সংযোগ শূন্য-মিটার উধাও, তবুও এলো বিদ্যুৎ বিল!

সংযোগ শূন্য-মিটার উধাও, তবুও এলো বিদ্যুৎ বিল!

১১ দলের লং মার্চ সরকারের জন্য ‘ওয়েক-আপ কল’

জামায়েত নেতা তাহের ১১ দলের লং মার্চ সরকারের জন্য ‘ওয়েক-আপ কল’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App