×

জাতীয়

নারীর অংশগ্রহণ ছাড়া টেকসই শান্তি সম্ভব নয়: আইরিন খান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ এএম

নারীর অংশগ্রহণ ছাড়া টেকসই শান্তি সম্ভব নয়: আইরিন খান

ছবি : সংগৃহীত

সমাজে ন্যায়বিচার, সমতা, মানবাধিকার এবং সবার অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত করা গেলে টেকসই শান্তির সংস্কৃতি প্রতিষ্ঠা সম্ভব বলে মন্তব্য করেছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান। একই সঙ্গে শান্তি বিনির্মাণে নারীর নেতৃত্ব আরও এগিয়ে নিতে বৈশ্বিক উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (২ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত ‘শান্তির সংস্কৃতিবিষয়ক কর্মসূচির উচ্চপর্যায়ের ফোরাম’-এ বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন রাষ্ট্রদূত আইরিন খান।

শান্তি বিনির্মাণে নারীর নেতৃত্ব বাড়াতে তিনটি অগ্রাধিকারের বিষয় তুলে ধরেন তিনি। এর মধ্যে রয়েছে- শান্তি প্রক্রিয়ার প্রতিটি ধাপে নারীদের পূর্ণ, সমান ও অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করা; কিশোরী ও তরুণীদের নেতৃত্ব বিকাশে বিনিয়োগ বাড়ানো, বিশেষ করে ডিজিটাল প্রযুক্তিতে তাদের প্রবেশাধিকার ও ডিজিটাল সাক্ষরতা নিশ্চিত করা; এবং সংঘাত প্রতিরোধ, মানবিক সহায়তা, কমিউনিটির সহনশীলতা, সামাজিক সংহতি ও শান্তি প্রতিষ্ঠায় নারী নেতৃত্বাধীন সংগঠনগুলোকে দীর্ঘমেয়াদি ও লক্ষ্যভিত্তিক সহায়তা দেওয়া।

আরও পড়ুন: পে স্কেলের প্রজ্ঞাপন কবে, জানা গেল

রাষ্ট্রদূত আইরিন খান বলেন, বিশ্বজুড়ে ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ এজেন্ডা থাকলেও শান্তি প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণ এখনো প্রয়োজনের তুলনায় কম। এমনকি নারীদের জীবন ও ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও তাদের অনেক সময় উপেক্ষা করা হয়।

শান্তির সংস্কৃতি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বকে আরও শক্তিশালী করার বিষয়ে বাংলাদেশের দৃঢ় অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।

এ সময় জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশি নারী শান্তিরক্ষীদের অবদানের বিষয়টি তুলে ধরেন রাষ্ট্রদূত। পাশাপাশি দেশের তৃণমূল পর্যায়সহ নাগরিক সমাজে মানবাধিকার ও টেকসই উন্নয়ন এগিয়ে নিতে নারী নেতৃত্বের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জবির নবীন বরণে জেমসের বদলে একাধিক ব্যান্ড ও শিল্পী

জবির নবীন বরণে জেমসের বদলে একাধিক ব্যান্ড ও শিল্পী

জনগণের মাথাপিছু ঋণ কত?

সংসদে অর্থমন্ত্রী জনগণের মাথাপিছু ঋণ কত?

১৪ লক্ষাধিক কৃষকের সুদসহ কৃষিঋণ মওকুফ

১৪ লক্ষাধিক কৃষকের সুদসহ কৃষিঋণ মওকুফ

ভবনধসে নিহত ১, ধ্বংসস্তূপ থেকে আসছে ফোন ও আর্তনাদের শব্দ

ভবনধসে নিহত ১, ধ্বংসস্তূপ থেকে আসছে ফোন ও আর্তনাদের শব্দ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App