×

জাতীয়

প্রধানমন্ত্রীর ১৯তম কারামুক্তি দিবস আজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ এএম

প্রধানমন্ত্রীর ১৯তম কারামুক্তি দিবস আজ

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ। ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তৎকালীন ১/১১-এর সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দীর্ঘ ১৮ মাসের বন্দিদশা শেষে জামিনে মুক্তি পান তিনি। বিএনপির নেতাকর্মীদের কাছে দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ।

২০০৭ সালের ৭ মার্চ ভোররাতে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় রাজধানীর বাসা থেকে গ্রেপ্তার করা হয় বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে। এরপর দীর্ঘ ৫৫৪ দিন কারাবন্দি থাকতে হয় তাকে।

কারাবন্দি অবস্থায় রিমান্ডের নামে তার ওপর নির্যাতন চালানোর অভিযোগ রয়েছে। গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর তৎকালীন পিজি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালটি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় নামে পরিচিত।

পরবর্তী সময়ে বিভিন্ন মামলায় জামিন পাওয়ার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুক্তি পান তারেক রহমান। কারামুক্তির পর শুরু হয় তার দীর্ঘ প্রবাসজীবন।

উন্নত চিকিৎসার জন্য উচ্চ আদালতের নির্দেশে তাকে লন্ডনে নেওয়া হয়। সে সময় তার সঙ্গে যান স্ত্রী ডা. জুবাইদা রহমান ও একমাত্র মেয়ে জাইমা রহমান।

এরপর থেকে দীর্ঘ সময় লন্ডনে অবস্থান করেন তারেক রহমান। পরবর্তীতে বিএনপির নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি এবং বর্তমানে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

তারেক রহমানের কারামুক্তির দিনটি বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রতিবছর ‘কারামুক্তি দিবস’ হিসেবে পালন করে আসছেন। এ উপলক্ষে দলীয়ভাবে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়ে থাকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমিরাতে এক ধাক্কায় ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

আমিরাতে এক ধাক্কায় ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

একনেকের টেবিলে বৈদ্যুতিক রেল-মেট্রোরেলসহ ১৫ প্রকল্প

একনেকের টেবিলে বৈদ্যুতিক রেল-মেট্রোরেলসহ ১৫ প্রকল্প

ইরানের তেল দখলে রাখার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানের তেল দখলে রাখার হুঁশিয়ারি ট্রাম্পের

ডিএমপিতে বড় রদবদল

ডিএমপিতে বড় রদবদল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App