×

জাতীয়

বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ পিএম

বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা

ছবি : সংগৃহীত

আগামী ২০২৭ সালের বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব আগামী ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি জানান, তাবলিগ জামাতের দুই পক্ষের সঙ্গে আলোচনা শেষে বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ করা হয়েছে। সূচি অনুযায়ী, প্রথম পর্বে জুবায়েরপন্থী এবং দ্বিতীয় পর্বে সাদপন্থী অনুসারীরা অংশ নেবেন।

মাওলানা সাদের বাংলাদেশে আসার বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি দেশের প্রচলিত ভিসা নীতি অনুযায়ী ধর্ম মন্ত্রণালয় দেখবে।

বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে মুসল্লিদের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, যাতায়াত ব্যবস্থাসহ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হবে বলেও জানান তিনি।

প্রতি বছর টঙ্গীর তুরাগ নদের তীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমায় দেশ-বিদেশের লাখো মুসল্লি অংশগ্রহণ করেন। সাধারণত তাবলিগ জামাতের দুই পক্ষের পৃথক ব্যবস্থাপনায় দুই পর্বে এ বৃহৎ ধর্মীয় সমাবেশ অনুষ্ঠিত হয়ে থাকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অর্ধকোটি টাকার বেশি ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার

অর্ধকোটি টাকার বেশি ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার

দীর্ঘ বিরতির পর ইউরিয়া উৎপাদনে ফিরছে সিইউএফএল

দীর্ঘ বিরতির পর ইউরিয়া উৎপাদনে ফিরছে সিইউএফএল

আমিরাতে এক ধাক্কায় ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

আমিরাতে এক ধাক্কায় ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

একনেকের টেবিলে বৈদ্যুতিক রেল-মেট্রোরেলসহ ১৫ প্রকল্প

একনেকের টেবিলে বৈদ্যুতিক রেল-মেট্রোরেলসহ ১৫ প্রকল্প

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App