×

জাতীয়

পে-স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া শুরু, ঘোষণা যেদিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ পিএম

পে-স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া শুরু, ঘোষণা যেদিন

ছবি : সংগৃহীত

নতুন জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া শুরু করেছে সরকার। ইতোমধ্যে নবম জাতীয় পে স্কেলের খসড়া বাংলাদেশ সরকারি মুদ্রণালয় (বিজি প্রেস) এ পাঠানো হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, নতুন পে স্কেলের খসড়া সম্প্রতি বিজি প্রেসে পাঠানো হয়েছে। সেখানে মুদ্রণ ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর খসড়াটি আবার অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে।

এরপর আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে প্রয়োজনীয় এসআরও নম্বর নিয়ে আনুষ্ঠানিকভাবে নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ করা হবে।

এদিকে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বৃহস্পতিবারের মধ্যে নবম পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের কথা জানিয়েছিলেন। তবে সরকারি নিয়ম অনুযায়ী কয়েকটি প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করতে হওয়ায় প্রকাশে কিছুটা সময় লাগছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

অর্থসচিব ড. খায়েরুজ্জামান মজুমদার গণমাধ্যমকে জানিয়েছেন, আগামী রোববার (৬ সেপ্টেম্বর) নবম জাতীয় পে স্কেল-২০২৬-এর প্রজ্ঞাপন জারি করার পরিকল্পনা রয়েছে।

এর আগে গত সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নতুন বেতনকাঠামো অনুমোদন দেওয়া হয়। নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান নিয়েও সরকারের মধ্যে প্রস্তুতি চলছে।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানিয়েছেন, নতুন পে স্কেল বাস্তবায়নে সম্ভাব্য ব্যয় সরকারের মধ্যমেয়াদি বাজেট কাঠামো বা এমটিবিএফে আগে থেকেই বিবেচনায় রাখা হয়েছিল।

তিনি বলেন, সরকার শুধু একটি অর্থবছরের বাজেট পরিকল্পনা করে না। আগামী কয়েক বছরের সম্ভাব্য আয়-ব্যয়ের বিষয়টিও মধ্যমেয়াদি পরিকল্পনায় অন্তর্ভুক্ত থাকে। নতুন পে স্কেল বাস্তবায়নে যে অতিরিক্ত অর্থ প্রয়োজন হবে, সেটিও সরকারের আগাম আর্থিক পরিকল্পনার অংশ হিসেবে বিবেচিত হয়েছে।

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নতুন বেতনকাঠামোর প্রজ্ঞাপন প্রকাশের প্রক্রিয়া শুরু হওয়ায় এখন গেজেট জারির অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই প্রতিমন্ত্রী ইশরাকের বার্তা

পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই প্রতিমন্ত্রী ইশরাকের বার্তা

স্বপ্নের নারীর খোঁজে ১৯০০ কিমি পাড়ি, পরে জানলেন তিনি এআই দিয়ে তৈরি

স্বপ্নের নারীর খোঁজে ১৯০০ কিমি পাড়ি, পরে জানলেন তিনি এআই দিয়ে তৈরি

সহস্রাধিক ড্রোন ব্যবহার করে রাশিয়ায় ইউক্রেনের হামলা

সহস্রাধিক ড্রোন ব্যবহার করে রাশিয়ায় ইউক্রেনের হামলা

ইশরাককে পদত্যাগ করতে বললেন প্রধানমন্ত্রী

ইশরাককে পদত্যাগ করতে বললেন প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App