×

জাতীয়

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রীকে আনা হচ্ছে ঢাকায়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ পিএম

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রীকে আনা হচ্ছে ঢাকায়

ছবি : সংগৃহীত

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছেন জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েল।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে তিনি জানান, দুর্ঘটনায় প্রতিমন্ত্রীর ডান ও বাম পা এবং বুকে আঘাত লেগেছে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার সকালে ঢাকা থেকে জয়পুরহাটে নিজের নির্বাচনি এলাকায় যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়িটি। এ সময় প্রতিমন্ত্রী ও তার স্ত্রী নাজমা আরা বেগম আহত হন। দুর্ঘটনায় গুরুতর আহত এক পথচারী নারী চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিমন্ত্রীকে বহনকারী গাড়িটি ফিরোজা বেগম (৬০) নামে এক নারীকে রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ধানখেতে পড়ে যায়। স্থানীয়রা আহত ফিরোজা বেগমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ফিরোজা বেগম শিবগঞ্জ উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত নিজামুদ্দিন সরদারের স্ত্রী।

দুর্ঘটনার পর প্রতিমন্ত্রীকে প্রথমে কালাইয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে জয়পুরহাট ৪০০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

এদিকে প্রতিমন্ত্রীর স্ত্রী নাজমা আরা বেগম বর্তমানে সুস্থ রয়েছেন বলে জানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু

দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু

সরকারি হাসপাতাল দালালমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে

স্বাস্থ্যমন্ত্রী সরকারি হাসপাতাল দালালমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে

সর্বহারা পরিচয়ে ৬ অধ্যাপকের কাছে চাঁদাদাবি, হত্যার হুমকি

সর্বহারা পরিচয়ে ৬ অধ্যাপকের কাছে চাঁদাদাবি, হত্যার হুমকি

২ হাজার আইফোনসহ কক্সবাজারে ৬ চীনা নাগরিক আটক

প্রতারক চক্রের সঙ্গে জড়িত সন্দেহ ২ হাজার আইফোনসহ কক্সবাজারে ৬ চীনা নাগরিক আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App