×

জাতীয়

লালদিঘিতে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পিএম

লালদিঘিতে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু

ছবি : সংগৃহীত

গণভোটের গণরায় বাস্তবায়নসহ ছয় দফা দাবি আদায়ে ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের শেষ কর্মসূচি হিসেবে চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দানে সমাবেশ শুরু হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় আনুষ্ঠানিকভাবে এ সমাবেশ শুরু হয়। এর আগে দুপুর থেকেই নগরের বিভিন্ন এলাকা থেকে জোটের নেতাকর্মীরা মিছিল নিয়ে লালদিঘি ময়দানের দিকে আসতে থাকেন। বিকেলের আগেই সমাবেশস্থল নেতাকর্মীদের উপস্থিতিতে পূর্ণ হয়ে যায়।

মাঠে জায়গা না পেয়ে অনেকে আশপাশের সড়কগুলোতে অবস্থান নেন। লালদিঘি ময়দানের বাইরে কোতোয়ালি থানা এলাকা থেকে টেরিবাজার পর্যন্ত সড়কেও নেতাকর্মীদের ব্যাপক ভিড় দেখা যায়। কেঁচিদিয়া সড়কসহ আশপাশের এলাকাতেও লংমার্চে অংশ নেওয়া নেতাকর্মীরা অবস্থান নেন।

সমাবেশকে কেন্দ্র করে পুরো এলাকায় বড় ধরনের জনসমাগম তৈরি হয়েছে। নেতাকর্মীদের হাতে বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড দেখা যায়। তারা ছয় দফা দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন। বিভিন্ন এলাকা থেকে আসা মিছিলগুলো একে একে সমাবেশস্থলে যোগ দেয়।

জোটের চট্টগ্রামের নেতাকর্মীরা জানান, ঢাকার কর্মসূচি শেষে লংমার্চ চট্টগ্রামে পৌঁছানোর পর লালদিঘি ময়দানে এ সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশ থেকে ছয় দফা দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানানো হবে। একই সঙ্গে দেশের রাজনৈতিক পরিস্থিতি, জনগণের বিভিন্ন দাবি এবং পরবর্তী কর্মসূচি নিয়ে জোটের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন।

বিকেল ৫টায় সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হলেও সন্ধ্যার পর জোটের শীর্ষ নেতাদের বক্তব্য দেওয়ার কথা রয়েছে। তাদের বক্তব্য শুনতে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে।

এদিকে, বিপুলসংখ্যক মানুষের সমাগমকে কেন্দ্র করে লালদিঘি ময়দান ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সমাবেশস্থলের প্রবেশপথ ও আশপাশের সড়কগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

১১ দলীয় জোটের লংমার্চের শেষ কর্মসূচিকে ঘিরে চট্টগ্রাম নগরের লালদিঘি ও আশপাশের এলাকায় ব্যাপক জনসমাগম হয়েছে। নেতাকর্মীদের উপস্থিতিতে ঐতিহাসিক লালদিঘি ময়দান কার্যত জনসমুদ্রে পরিণত হয়েছে।

জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনপূর্ব সংস্কার ও গণভোটের গণরায় বাস্তবায়ন, তেল-গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতি বন্ধসহ বিভিন্ন দাবিতে এই লংমার্চ ও সমাবেশের আয়োজন করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২০২৭ সালে গৃহযুদ্ধের শঙ্কায় যুক্তরাষ্ট্র

২০২৭ সালে গৃহযুদ্ধের শঙ্কায় যুক্তরাষ্ট্র

আবারও দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

আবারও দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

হিজড়াদের ‘গুরুমা’ সেই মৌসুমীর মরদেহ মিলল নিজ ঘরে

হিজড়াদের ‘গুরুমা’ সেই মৌসুমীর মরদেহ মিলল নিজ ঘরে

ক্র্যাব সদস্য সন্তানদের রোবোটিক্স প্রশিক্ষণ অনুষ্ঠিত

ক্র্যাব সদস্য সন্তানদের রোবোটিক্স প্রশিক্ষণ অনুষ্ঠিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App