×

জাতীয়

আবারও দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পিএম

আবারও দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

ছবি : সংগৃহীত

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাস সংকটে ব্যবসায়ীসহ সাধারণ মানুষের দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ দুঃখ প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে দেশের অন্যতম বড় সমস্যা জ্বালানি সংকট। গ্যাস ও বিদ্যুতের সমস্যার কারণে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কষ্টে রয়েছেন। সরকার বিষয়টি অস্বীকার করছে না। সংকট মোকাবিলায় একটি কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে এবং তা বাস্তবায়নে কিছুটা সময় প্রয়োজন।

তিনি বলেন, বিএনপি জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে দায়িত্ব পালন করছে। বর্তমান সংকট সমাধানের পাশাপাশি ভবিষ্যতে আন্তর্জাতিক পরিস্থিতির কারণে যাতে আবারও দেশের মানুষ জ্বালানি সংকটে না পড়েন, সে বিষয়টি বিবেচনায় রেখে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে।

ব্যবসায়ী ও সাধারণ মানুষের দুর্ভোগের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শিল্প-কারখানার মালিকসহ দেশের বহু মানুষ বর্তমানে জ্বালানি সংকটে ভুগছেন। এ পরিস্থিতির জন্য তিনি এবং তার দলের পক্ষ থেকে তাদের কাছে দুঃখ প্রকাশ করেন।

তারেক রহমান আরও বলেন, অতীত সরকারের রেখে যাওয়া বিভিন্ন সমস্যার কারণে দেশের মানুষকে এখনো নানা ধরনের সংকট মোকাবিলা করতে হচ্ছে। তবে এসব বিষয়কে শুধু অজুহাত হিসেবে দেখাতে চায় না সরকার। বরং বাস্তব পরিস্থিতি জনগণের সামনে তুলে ধরে সংকটের স্থায়ী সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

অনুষ্ঠানের শুরুতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে শুরু হওয়া অনুষ্ঠানে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, খালেদা জিয়াসহ প্রয়াত নেতাকর্মীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে বিএনপির ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় এবং শুরু হয় মূল আলোচনা পর্ব।

আলোচনা সভা সঞ্চালনা করেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এতে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, আমানউল্লাহ আমান, ফরহাদ হালিম ও মো. ইসমাইল জবিউল্লাহসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পে-স্কেলের গেজেট প্রকাশের সম্ভাব্য তারিখ প্রকাশ

পে-স্কেলের গেজেট প্রকাশের সম্ভাব্য তারিখ প্রকাশ

প্রধানমন্ত্রীকে যেসব বিষয়ে সতর্ক করলেন মির্জা আব্বাস

প্রধানমন্ত্রীকে যেসব বিষয়ে সতর্ক করলেন মির্জা আব্বাস

হাজিদের জন্য বড় সুখবর দিলো ধর্ম মন্ত্রণালয়

হাজিদের জন্য বড় সুখবর দিলো ধর্ম মন্ত্রণালয়

‘এমন কার্ড দেন, যা দিয়ে বাসায় গ্যাস-বিদ্যুৎ পাওয়া যাবে’

আসিফ মাহমুদ ‘এমন কার্ড দেন, যা দিয়ে বাসায় গ্যাস-বিদ্যুৎ পাওয়া যাবে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App