×

জাতীয়

ভূমি প্রশাসনের ৩৬ কর্মকর্তাকে রদবদল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ পিএম

ভূমি প্রশাসনের ৩৬ কর্মকর্তাকে রদবদল

ছবি : সংগৃহীত

ভূমি প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৬ জন সহকারী কমিশনারকে (ভূমি) বদলি করে নতুন কর্মস্থলে ন্যস্ত করা হয়েছে। বিভাগীয় পর্যায়ে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তারা নতুন কর্মস্থলে দায়িত্ব পালন করবেন।

সম্প্রতি ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ বিষয়ে দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রথম দফার বদলির তালিকায় গাইবান্ধার সাদুল্লাপুরের সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন, ঝিনাইদহের মহেশপুরের তৌহিদ রেজা এবং সিরাজগঞ্জের রায়গঞ্জের মো. মাসুদ রানাকে ঢাকা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

এ ছাড়া বরগুনার আমতলীর মো. আশরাফুল ইসলামকে ঢাকা বিভাগে, পটুয়াখালীর বাউফলের সোহাগ মিলুকে খুলনা বিভাগে, গলাচিপার মো. সাইফুল ইসলামকে রাজশাহী বিভাগে এবং হবিগঞ্জের নবীগঞ্জের প্রত্যয় হাশেমকে চট্টগ্রাম বিভাগে ন্যস্ত করা হয়েছে।

বরিশালের উজিরপুরের মহেশ্বর মন্ডলকে খুলনা বিভাগে, নীলফামারীর ডিমলার রওশান কবিরকে রাজশাহী বিভাগে, কুড়িগ্রামের রৌমারীর রাফিউর রহমানকে ঢাকা বিভাগে এবং সুনামগঞ্জের তাহিরপুরের মো. শাহরুখ আলম শান্তকে ঢাকা বিভাগে বদলি করা হয়েছে।

দ্বিতীয় দফায় দিনাজপুরের পার্বতীপুরের মাহামুদ হুসাইন রাজুকে খুলনা বিভাগে, ময়মনসিংহের ধোবাউড়ার নুসরাত জাহান অনন্যাকে রাজশাহী বিভাগে এবং পঞ্চগড়ের তেঁতুলিয়ার এস এম আকাশকে খুলনা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

এ ছাড়া ময়মনসিংহের তারাকান্দার এস এম নাজমুস সালেহীনকে রংপুর বিভাগে, কিশোরগঞ্জের অষ্টগ্রামের আব্দুল আহাদকে খুলনা বিভাগে এবং রংপুরের পীরগঞ্জের তানভীর আহম্মেদকে রাজশাহী বিভাগে বদলি করা হয়েছে।

অন্যান্যদের মধ্যে বরগুনার পাথরঘাটার ওমর শরীফ খানকে খুলনা বিভাগে, পাবনার সাঁথিয়ার আসিফ রায়হানকে ঢাকা বিভাগে, সাতক্ষীরার দেবহাটার চৌধুরী আল মামুনকে রাজশাহী বিভাগে এবং কুড়িগ্রামের রাজারহাটের সামিউর রহমানকে ঢাকা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

লালমনিরহাট সদরের মীর আল মনসুর শোয়াইবকে রাজশাহী বিভাগে, ঝালকাঠির রাজাপুরের মো. শামীম রেজা সজীবকে ঢাকা বিভাগে, ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলের মজিবুর রহমানকে রাজশাহী বিভাগে এবং সিলেটের গোয়াইনঘাটের জাকারিয়া হোসেনকে ময়মনসিংহ বিভাগে বদলি করা হয়েছে।

এ ছাড়া বরগুনার তালতলীর সৈকত মন্ডলকে খুলনা বিভাগে এবং ঝালকাঠির নলছিটির রিজভী আহমেদ সবুজকে ঢাকা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনের আরেক অংশে আরও নয়জন সহকারী কমিশনারকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে নীলফামারীর জলঢাকার মো. ইফতেখার আহমেদকে খুলনা বিভাগে, পঞ্চগড়ের দেবীগঞ্জের আব্দুল্লাহ বিন জিয়াকে ঢাকা বিভাগে এবং সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের মাহমুদুর রহমানকে ময়মনসিংহ বিভাগে ন্যস্ত করা হয়েছে।

এ ছাড়া নওগাঁর বদলগাছীর পলাশ উদ্দিন, পিরোজপুরের নাজিরপুরের শপথ বৈরাগী, কুড়িগ্রামের নাগেশ্বরীর মো. বদরুজ্জামান রিশাদ, মাগুরার শ্রীপুরের আসমাউল হুসনা পিংকি, কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর আমিনুল হক তারেক এবং পটুয়াখালীর দশমিনার আব্দুল্লাহ আল মামুনও বদলির তালিকায় রয়েছেন।

বদলি সংক্রান্ত প্রজ্ঞাপনের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান, ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।

মাঠ প্রশাসনে সহকারী কমিশনার (ভূমি) পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নামজারি, ভূমি উন্নয়ন কর আদায়, সরকারি জমি ব্যবস্থাপনা এবং ভূমি-সংক্রান্ত বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব মাঠপর্যায়ে পালন করেন এসব কর্মকর্তা। একসঙ্গে ৩৬ জন কর্মকর্তার বদলির ফলে দেশের বিভিন্ন অঞ্চলের ভূমি প্রশাসনে দায়িত্বের নতুন পুনর্বিন্যাস হলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘গুপ্ত’ বেশে স্বৈরাচার অরাজকতা উসকে দিচ্ছে কি না, প্রশ্ন প্রধানমন্ত্রীর

‘গুপ্ত’ বেশে স্বৈরাচার অরাজকতা উসকে দিচ্ছে কি না, প্রশ্ন প্রধানমন্ত্রীর

ছবিতে আজকের লংমার্চ

ছবিতে আজকের লংমার্চ

মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল

এক্সপ্রেসওয়েতে মরদেহ মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল

বদলে যাচ্ছে মানচিত্র

বদলে যাচ্ছে মানচিত্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App