×

জাতীয়

পিছিয়ে যাচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ, নেপথ্যে যে কারণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ এএম

পিছিয়ে যাচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ, নেপথ্যে যে কারণ

ছবি : সংগৃহীত

সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় বেতন কাঠামো বা নতুন পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে আবারও অনিশ্চয়তা দেখা দিয়েছে। নির্ধারিত সময় নিয়ে একাধিকবার আলোচনা হলেও প্রশাসনিক ও আইনগত প্রক্রিয়া শেষ না হওয়ায় গেজেট প্রকাশের সময় পিছিয়ে যাচ্ছে।

রোববার (৬ সেপ্টেম্বর) নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশ হতে পারে বলে আলোচনা থাকলেও শেষ মুহূর্তে তা হওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছে সংশ্লিষ্ট একাধিক সূত্র। এতে দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

তবে সংশ্লিষ্টরা বলছেন, রোববার গেজেট প্রকাশ না হলেও চলতি সপ্তাহের মধ্যেই নতুন পে স্কেলের প্রজ্ঞাপন জারি হতে পারে। সম্ভাব্য তারিখ হিসেবে আগামী ১০ সেপ্টেম্বরের কথা শোনা গেলেও এখনো কোনো নির্দিষ্ট তারিখ চূড়ান্ত হয়নি। বাকি প্রশাসনিক ও আইনগত প্রক্রিয়া কত দ্রুত সম্পন্ন হয়, তার ওপরই নির্ভর করছে গেজেট প্রকাশের সময়।

কেন বারবার পিছিয়ে যাচ্ছে গেজেট?

সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, পে স্কেলের গেজেট প্রকাশে কোনো নীতিগত জটিলতা নেই। মূলত কয়েকটি ধারাবাহিক প্রশাসনিক ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগছে। মন্ত্রিসভায় অনুমোদনের পরও সরাসরি গেজেট প্রকাশের সুযোগ নেই।

প্রথমে প্রজ্ঞাপনের খসড়া প্রস্তুত করতে হয়। এরপর সরকারি মুদ্রণ প্রক্রিয়া, সংশ্লিষ্ট দপ্তরের যাচাই-বাছাই এবং আইন মন্ত্রণালয়ের ভেটিংসহ কয়েকটি ধাপ সম্পন্ন করতে হয়। এসব আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর এসআরও নম্বর দিয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ করা সম্ভব হয়।

জানা গেছে, নবম জাতীয় পে স্কেলের রেজুলেশন ইতোমধ্যে বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ে (বিজি প্রেস) পাঠানো হয়েছে। সেখানে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এটি আবার অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর প্রজ্ঞাপনের খসড়া আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য যাবে।

আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষ হওয়ার পর এসআরও নম্বর বরাদ্দ দিয়ে নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশ করা হবে।

অর্থাৎ, মন্ত্রিসভার অনুমোদন পেলেও চূড়ান্ত গেজেট প্রকাশের আগে একাধিক দাপ্তরিক ধাপ সম্পন্ন করতে হচ্ছে। এসব প্রক্রিয়ায় সময় লাগায় প্রত্যাশিত তারিখগুলো বারবার পিছিয়ে যাচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে অর্থ মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, পে স্কেলের রেজুলেশন বিজি প্রেসে পাঠানো হয়েছে। সেখানে প্রক্রিয়া শেষ হওয়ার পর এটি অর্থ মন্ত্রণালয়ে আসবে এবং পরবর্তী ধাপে আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের জন্য পাঠানো হবে।

তিনি বলেন, সব প্রক্রিয়া শেষ করে এসআরও নম্বর দেওয়ার পর গেজেট প্রকাশ করা হবে। আশা করা হচ্ছে, চলতি সপ্তাহের মধ্যেই বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করা সম্ভব হবে।

সংশ্লিষ্টদের মতে, নতুন পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশা থাকলেও গেজেট প্রকাশের ক্ষেত্রে প্রশাসনিক ও আইনগত আনুষ্ঠানিকতার কারণে কিছুটা বেশি সময় লাগছে। ফলে চূড়ান্ত প্রজ্ঞাপন প্রকাশ না হওয়া পর্যন্ত নতুন বেতন কাঠামো কার্যকরের বিষয়েও অপেক্ষায় থাকতে হচ্ছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশের গুলিতে নিহত সেনা সদস্য

পুলিশের গুলিতে নিহত সেনা সদস্য

আজ পিএসসির নতুন চেয়ারম্যানের শপথ গ্রহণ

আজ পিএসসির নতুন চেয়ারম্যানের শপথ গ্রহণ

পিছিয়ে যাচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ, নেপথ্যে যে কারণ

পিছিয়ে যাচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ, নেপথ্যে যে কারণ

কসরত প্রদর্শনকালে আছড়ে পড়ল যুদ্ধবিমান, অতঃপর

কসরত প্রদর্শনকালে আছড়ে পড়ল যুদ্ধবিমান, অতঃপর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App