×

জাতীয়

লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, মিলল যুবকের পরিচয়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ পিএম

লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, মিলল যুবকের পরিচয়

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে ১১ দলীয় ঐক্যজোটের লংমার্চে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ শীর্ষ নেতাদের বহনকারী গাড়িবহরকে লাল কার্ড দেখানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা-সমালোচনা।

শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে চট্টগ্রাম যাওয়ার পথে মিরসরাইয়ে আয়োজিত একটি পথসভা থেকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

লাল কার্ড প্রদর্শনকারী যুবকের নাম তৌহিদুল ইসলাম নিশান। তিনি মিরসরাই উপজেলা ছাত্রদলের ক্রীড়া কমিটির সদস্য বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে আয়োজিত পথসভায় বিপুলসংখ্যক মানুষের সমাগম হয়েছিল। এ সময় ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যজোটের শীর্ষ নেতাদের বহনকারী গাড়িবহর সভাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় এক যুবককে গাড়িবহরের দিকে লাল কার্ড প্রদর্শন করতে দেখা যায়।

ঘটনার ভিডিও মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়। বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কেউ কেউ ওই যুবকের পদক্ষেপের প্রশংসা করেছেন। অন্যদিকে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের মধ্যে এ নিয়ে সমালোচনাও দেখা গেছে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে তৌহিদুল ইসলাম নিশান বলেন, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং জনভোগান্তি ও দুর্ভোগের প্রতিবাদে তিনি লাল কার্ড প্রদর্শন করেছেন।

তিনি বলেন, ‘আমার এই লাল কার্ড প্রদর্শনে কোনো একটি গোষ্ঠীর গাত্রদাহ শুরু হয়ে গেছে। খেয়াল করলে দেখবেন, আমি শুধু লাল কার্ডই প্রদর্শন করেছি। এখানে কোনো গালি দিইনি, জুতো বা ঝাড়ু দেখাইনি। এমনকি কারও মা-বাবা, ভাই-বোন নিয়েও কোনো গালমন্দ করিনি। একটু বিচার-বিশ্লেষণ করলেই বিষয়টি বোধগম্য হবে।’

নিশানের ভাষ্য, তার এই প্রতিবাদ কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে উদ্দেশ্য করে অশালীন আচরণ নয়; বরং লংমার্চ ঘিরে সৃষ্ট জনভোগান্তির প্রতিবাদ হিসেবেই তিনি লাল কার্ড দেখিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভারতে নামাজ পড়ায় মুসলিম নেতার বিরুদ্ধে মামলা

ভারতে নামাজ পড়ায় মুসলিম নেতার বিরুদ্ধে মামলা

বিয়ের অনুষ্ঠানে আগুন, নিহত ২২

বিয়ের অনুষ্ঠানে আগুন, নিহত ২২

স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষে নিহত ৬০

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষে নিহত ৬০

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App