×

জাতীয়

স্থানীয় নির্বাচনের আগে উপনির্বাচনের তফসিল : ইসি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পিএম

স্থানীয় নির্বাচনের আগে উপনির্বাচনের তফসিল : ইসি

ছবি : সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনের তফসিলের আগে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের তফসিল দেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। রোববার (৬ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনে এ কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনার বলেন, আইন অনুযায়ী ৯০ দিনের মধ্যে ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে কমিশন পোস্টাল ব্যালটসহ সব বিষয়ে প্রস্তুতি নিচ্ছে।

স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে তিনি বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও বিতর্কমুক্ত স্থানীয় সরকার নির্বাচন করার জন্য যা যা করা প্রয়োজন তার সবকিছু নির্বাচন কমিশন করবে। এ ছাড়াও স্থানীয় সরকার নির্বাচনে সব ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হবে। সেখানে যথেষ্ট পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী রাখা হবে। 

এর আগে নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনটি শূন্য ঘোষণা করা হয়েছিল। ফলে আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা: নিহত অন্তত ৪, আহত ১০

ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা: নিহত অন্তত ৪, আহত ১০

দোকানে ঢুকে সাংবাদিককে গুলি করে হত্যা

দোকানে ঢুকে সাংবাদিককে গুলি করে হত্যা

পুলিশের ঊর্ধ্বতন ১৪৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

পুলিশের ঊর্ধ্বতন ১৪৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

পুলিশ ফাঁড়িতে সশস্ত্র হামলা, ২ পুলিশ সদস্য আহত

পুলিশ ফাঁড়িতে সশস্ত্র হামলা, ২ পুলিশ সদস্য আহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App